advertisement

ভেঙেচুরে গেল সব রের্কড, এবারের IPL-র আগে বিধ্বংসী ইনিংস মার্কাস স্টয়নিসের, দেখুন

Last Updated:

বিগ ব্যাশে ধামাল অজি এই ক্রিকেটারের, মুগ্ধ ক্রিকেট দুনিয়া, দেখুন ভিডিও

#মেলবোর্ন: খুশিতে মাটিতে পা পড়ছে না দিল্লি ক্যাপিটালসের ৷ আর হবে নাই বা কেন ঠিক আইপিএল টুর্নামেন্ট শুরু হওয়ার আগে তাঁদের ক্রিকেটার যদি নিজের বিধ্বংসী ফর্ম দেখান তাহলে ফ্যান ও ফ্রাঞ্চাইজি দু'জনেরই মন খুশ হয়ে যায় ৷ আর ঠিক তাই ঘটল বিগব্যাশে ধুন্ধুমার ইনিংস মার্কাস স্টয়নিসের ৷ আর তাতেই মজে ক্রিকেট দুনিয়া ৷
advertisement
এদিন মাত্র ৭৯ বলে ১৪৭ রান করেন তিনি ৷ মেলবোর্ন স্টারসের হয়ে ইনিংস ওপেন করতে নেমে এই কৃতিত্ব পেলেন তিনি ৷ এর আগে সবচেয়ে কম বলে সবচেয়ে বড় ইনিংসের নজির ছিল ডি আর্কি শর্টের দখলে ৷ ২০১৮ সালে ৬৯ বলে ১২২ করেছিলেন তিনি ৷ মেলবোর্নে মাঠে হাজির দর্শক এদিন তাঁর বিধ্বংসী ক্রিকেটের আনন্দ চেটেপুটে স্বাদ নিলেন ৷ তাঁর ইনিংস এদিন সাজানো ৮টি ছয় ও ১৩ টি চার দিয়ে ৷ এদিন নিজের রেকর্ডের পাশাপাশি ওপেনিং পার্টনারশিপে জুটি বেঁধে সর্বোচ্চ রান তুললেন ৷ শুধু ওপেনিং পার্টনারশিপেই নয়, এটা যেকোনও উইকেটে পার্টনারশিপেই এখনও পর্যন্ত বিবিএলে সর্বোচ্চ ৷ হিল্টন কার্টরাইটের সঙ্গে জুটি বেঁধে তাঁরা ২০৭ রান করেন ৷
advertisement
advertisement
এরপরেই উচ্ছ্বসিত দিল্লি ক্যাপিটালস ট্যুইট করে ৷ বিবিএলের ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের অধিকারীকে কুর্নিশ করে তারা ৷
advertisement
এদিনের ম্যাচে সিডনি সিক্সার্সের অধিনায় মোয়েস অনরিক্সের দল শুরুটা মন্দ করেনি, একটা সময়ে স্টয়নিস ও হিলটনের জুটিতে রান ছিল প্রথম সাত ওভারে ৪৯ ৷ এরপরেই ম্যাচে আমূল পরিবর্তন আসে ৷ বিধ্বংসী হয়ে ওঠে স্টয়নিসের ব্যাট ৷ ২০ ওভারে ১ উইকেটে ২১৯ রান তোলে মেলবোর্ন স্টারস ৷ দেখে নিন স্টোয়নিসের মারকাটারি ইনিংস ৷
advertisement
advertisement
এদিন স্টোয়নিস আটকাতে সিডনি সিক্সার্সের ক্রিকেটাররা গোটা মাঠে কার্যত দিশেহারা হয়ে পড়েছিলেন ৷
আরও দেখুন
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ভেঙেচুরে গেল সব রের্কড, এবারের IPL-র আগে বিধ্বংসী ইনিংস মার্কাস স্টয়নিসের, দেখুন
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement