advertisement

Muhammad Yunus News: বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছেন মুহাম্মদ ইউনূস? বিএনপি ক্ষমতায় আসতেই বিরাট ঘটনা! কোথায় যাচ্ছেন ইউনূস?

Last Updated:
Muhammad Yunus News: চেয়ার চলে যাওয়ার পর এবার কি বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছেন ইউনূস? ইতিমধ্যেই তিনি যে প্রধানমন্ত্রীর বাসভবন যমুনা ছেড়ে যাচ্ছেন, তা স্পষ্ট হয়ে গিয়েছে।
1/6
ঢাকা: সদ্যই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। আর এর মধ্য দিয়েই বিদায় নিয়েছে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। সদ্যবিদায়ী প্রধান উপদেষ্টা ড. ইউনূস এখন কী করবেন, সরকারি বাসবভবনে থাকছেন নাকি ছেড়ে দিয়েছেন, এমন অনেক প্রশ্নে চলছে নানা আলোচনা।

2/6
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার তিনদিন পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছিলেন শান্তিতে নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূস। সে সময় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকে প্রধান উপদেষ্টার বাসভবন হিসেবে নির্ধারণ করে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রকের সরকারি আবাসন পরিদফতর।

3/6
সাধারণত গণভবনই সরকার প্রধানের বাসভবন হয়ে থাকে। কিন্তু ৫ আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর হাজারো ছাত্র-জনতার সেখানে হামলা ও ভাঙচুর চালানোয় বসবাসের অনুপযোগী হয়ে পড়ে। তাই অন্তর্বর্তী সরকার প্রধানের বাসভবন হিসেবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকে বেছে নেয়। নতুন সরকার গঠিত হওয়ায় এখন মুহাম্মদ ইউনূসকে ছাড়তে হবে এই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা।

4/6
অন্তর্বর্তী সরকারের বিদায়ের পর অধ্যাপক ইউনূস সরকারি বাসভবন যমুনাই থাকছেন কি না- এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা জোনের এডিসি মীর আসাদুজ্জামান বলেন, 'অধ্যাপক ইউনূস যমুনায় সরকারি বাসভবনেই আছেন।' তবে, এই সপ্তাহের পরে গুলশানে নিজের বাসায় উঠবেন বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠ একজন কর্মকর্তা।

5/6
এদিকে, নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উঠবেন বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী ও যমুনার আশেপাশের নিরাপত্তা ব্যবস্থার দায়িত্বে থাকা ডিএমপির রমনা জোনের এডিসি মীর আসাদুজ্জামান। পুলিশের এই কর্মকর্তা বলেন, 'এখানে ওঠার কথা। আমি যতটুকু জানি, এখানে সংস্কারের কাজ হবে। এটা হয়তো আনুমানিক মাস দুই লাগতে পারে উঠতে।'

6/6
এদিকে, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী জানান, 'প্রধানমন্ত্রী যখন উঠবেন, তখন তাঁর ইচ্ছা অনুযায়ী কিছু সংস্কার করতে হবে। প্রধান উপদেষ্টা ওঠার আগে কিছু কাজ করা হয়েছিল। কিছু কাজ করা এখনও প্রয়োজন। আমাদের প্রস্তুতি আছে।' ইউনূস ঠিক কবে যমুনা ছেড়ে যাবেন, সেটি সুস্পষ্ট না জানলেও খুব শীঘ্রই ছেড়ে দেবেন বলে শুনেছেন তিনি। তাহলে নতুন প্রধানমন্ত্রীর জন্য যমুনার সংস্কার কাজ কবে থেকে শুরু হবে বা কতদিন লাগবে জানতে চাইলে তিনি বলেন, 'আমরা টার্গেট করেছি যে, আমরা এটা ফাঁকা পাওয়ার পর থেকে একমাসের মধ্যে রেডি করতে পারবে।'
ভারতের কাছে বাংলাদেশের ঋণ কত? ২০০৯ সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তখন দেশের মোট ঋণ ছিল ২ ট্রিলিয়ন টাকা এবং অভ্যুত্থানের বছর ৫ আগস্ট, ২০২৪ সালের মধ্যে তা বেড়ে ১৮,৮৮,৭৮৭ কোটি টাকায় পৌঁছে। ভারতের কাছে বাংলাদেশের ঋণ প্রায় ৮ বিলিয়ন ডলার,যা ভারতীয় মুদ্রায় ৭০,০০০ কোটি টাকা এবং বাংলাদেশি মুদ্রায় ১ ট্রিলিয়ন টাকারও বেশি। ভারত মূলত সরাসরি নগদ ঋণের পরিবর্তে ঋণের মাধ্যমে বাংলাদেশকে আর্থিক সহায়তা প্রদান করে আসছে।
advertisement
advertisement
advertisement