advertisement

#PinkBallTest : আজ থেকে শুরু টেস্ট, চিন্তায় বিরাট কোহলিরা

Last Updated:

ইতিহাসের সাক্ষী হতে তৈরি কলকাতা

#কলকাতা: আজ থেকে ইডেনে পিঙ্ক টেস্ট শুরু ৷ ঐতিহাসিক এই টেস্ট ঘিরে উন্মাদনা তুঙ্গে ৷ টেস্টকে জনপ্রিয় করার জন্য দিন-রাতের ভাবনা অনেকদিন ধরেই চলছে ৷ এর আগে অন্য দেশে চালু হয়ে গেলেও ভারতে এই প্রথমবার দিনরাতের টেস্ট হতে চলেছে ৷ নজিরের সামনে দাঁড়িয়ে অধিনায়ক বিরাট কোহলি ৷
ঐতিহাসিক টেস্টের অপেক্ষায় ইডেন ৷ গোলাপি বলে ইডেনে প্রথম টেস্ট
গোলাপি বলের চ্যালেঞ্জ বিরাটদের ৷ ফ্যাক্টর হতে পারে ম্যাচের  প্রথম একঘণ্টা ৷ একদিন আগেই বাংলাদেশের থেকে ড্যানিয়েল ভেত্তোরি জানিয়েছিলেন গোধূলির সময়ে যে শিশির পরবে তা প্রভাব ফেলবে ম্যাচে ৷ সেই কথাতে সহমত হয়েছিলেন কলকাতার ঋদ্ধিমান সাহা ৷ সেই একই সুর ম্যাচের আগের দিন শোনা গেল ভারত অধিনায়ক বিরাট কোহলির গলাতেও তাঁরও  চিন্তায় ইডেনের শিশির ৷
advertisement
advertisement
এদিকে খেলার পাশাপাশি এদিন ইডেনে আরও যা যা হবে তা নিয়েও উত্তাপ বাড়ছে ৷ সকাল ১০.২৫ নাগাদ কলকাতায় নামবেন হাসিনা ৷ বেলা ১২টার পর ইডেনে পৌঁছবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ৷  মাঠে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷  ১২.৫০-এ ইডেন বেল বাজাবেন হাসিনা-মমতা ৷  বাংলাদেশ টিমের হোটেলেও যাবেন হাসিনা৷ ইডেনে ফিরে যোগ দেবেন জমকালো অনুষ্ঠানে ৷
advertisement
এদিকে হাসিনা- মমতা ছাড়াও ক্রীড়াজগতের কৃতীদের সংবর্ধনাজ্ঞাপন হবে ইডেনের পিঙ্ক বল টেস্টে ৷  অনুষ্ঠানে থাকবেন সচিন তেন্ডুলকর
থাকবেন কপিলদেব, মেরি কম, সনিয়া মির্জা, পিভি সিন্ধু, অভিনব বিন্দ্রা ৷
আরও দেখুন
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
#PinkBallTest : আজ থেকে শুরু টেস্ট, চিন্তায় বিরাট কোহলিরা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement