আইএসএল ফাইনাল শেষে গ্রেফতার চেন্নাই অধিনায়ক এলানো
Last Updated:
রুদ্ধশ্বাস ফাইনাল জেতার পর অবশ্য রবিবারের রাতটা খুব সুখের হল চেন্নাইয়ান এফ সি-র জন্য ৷ অন্তত দলের মার্কি প্লেয়ারের জন্য তো একেবারেই নয় ৷ বিপক্ষ দলের কো-ওনার শিল্পপতি দত্তরাজ সালগাঁওকরকে অপমান, গালিগালাজ এবং নিগ্রহের অভিযোগে গ্রেফতার হলেন এলানো ব্লুমার ৷
#মারগাও : রুদ্ধশ্বাস ফাইনাল জেতার পর অবশ্য রবিবারের রাতটা খুব সুখের হল চেন্নাইয়ান এফ সি-র জন্য ৷ অন্তত দলের মার্কি প্লেয়ারের জন্য তো একেবারেই নয় ৷ বিপক্ষ দলের কো-ওনার শিল্পপতি দত্তরাজ সালগাঁওকরকে অপমান, গালিগালাজ এবং নিগ্রহের অভিযোগে গ্রেফতার হলেন এলানো ব্লুমার ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনাটি ঘটেছিল ম্যাচের পর এফ সি গোয়া ডাগ আউটের কাছে ৷ ভারতীয় দণ্ডবিধির ৩৪১ ধারা অনুযায়ী এলানোকে গ্রেফতার করে পুলিশ ৷ গোয়ার মুখ্যমন্ত্রী লক্ষ্মীকান্ত পারসেকর-ও এদিন ফাইনাল দেখতে মাঠে এসেছিলেন ৷ কিন্তু খেলা শেষ হতেই মাঠ ছেড়ে বেরিয়ে যান তিনি ৷ পরে পারসেকর সাংবাদিকদের বলেন, ‘ আমি স্টেডিয়াম ছেড়ে চলে গেলাম তখনই যখন দেখলাম শুধু জঘন্য রেফারিং-এর পাশাপাশি চেন্নাইয়ান অধিনায়ক সালগাঁওকরকে গালিগালাজ এবং অপমান করছিল ৷ সালগাঁওকরের নিমন্ত্রণেই আমি আজ মাঠে এসেছিলাম ৷ তাই আর পুরস্কার বিতরণী অনুষ্ঠান পর্যন্ত মাঠে থাকাটা ঠিক মনে করিনি আমি ৷ ’
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Dec 21, 2015 9:00 AM IST










