Neymar, Brazil : এই বিশ্বকাপটা নেইমারের! ব্রাজিলকে থামানোর মত কেউ নেই, বলছেন কার্লোস
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Brazilian football legend Roberto Carlos points Neymar and co favorites to win World Cup. এই বিশ্বকাপটা নেইমারের! ব্রাজিলের হাতে ষষ্ঠ কাপ দেখতে পাচ্ছেন রবার্তো কার্লোস
ফুটবল বিশ্বকাপের সবচেয়ে সফল দল ব্রাজিল। তাদের সমান পাঁচটি বিশ্বকাপ জিততে পারেনি বিশ্বের আর কোনো দল। তবে ব্রাজিলের শেষ বিশ্বকাপ শিরোপার হয়েছে প্রায় দুই দশক। সবশেষে ২০০২ সালে কোরিয়া ও জাপানে হওয়া বিশ্বকাপে শেষবার শিরোপা উঁচিয়ে ধরেছিল সেলেসাওরা। সেই স্মৃতির ২০ বছর পর আবার এশিয়াতে হতে যাওয়া কাতার বিশ্বকাপই ব্রাজিলের জন্য চ্যাম্পিয়ন হওয়ার যথাযথ সময় বলে মনে করেন দেশটির কিংবদন্তি ডিফেন্ডার রবার্তো কার্লোস।
advertisement
advertisement
২০০২ সালে ব্রাজিলের শিরোপাজয়ী দলের সদস্য ছিলেন কার্লোস। এবার উত্তরসূরিদের কাছ থেকে একই সাফল্য চান তিনি। সংবাদমাধ্যমে কার্লোস বলেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ব্রাজিলের এখন দারুণ একটি দল রয়েছে। বিশ্বকাপ জেতার এখনই সময়। কারণ আমাদের শিরোপা জেতা সবশেষ ছবিটি সেই ২০০২ সালের। আমি খুবই আশাবাদী।
যদিও বিশ্বকাপ জেতা সহজ নয়। তিনি আরও যোগ করেন, আমাদের পর ব্রাজিল দল অনেক ভালো খেলেছে। কিন্তু শিরোপা ঘরে তুলতে পারেননি। কোপা আমেরিকা অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে বারজিলের জন্য বিশ্বকাপের গুরুত্ব বেশি, এর স্বাদই ভিন্ন। আর এই মুহূর্তে ব্রাজিল দলটি খুব ভাল। এসময় নিজেদের ফেবারিট ঘোষণা দিয়ে তিনি বলেন, ইউরোপের সংবাদমাধ্যমগুলো ব্রাজিলকে ফেবারিট হিসেবেই রাখে। এটি বড় বিষয়।
advertisement
সেদিন লুইস এনরিকেও এ কথা বলেছেন। আপনি অন্য যে কোচকেই জিজ্ঞেস করবেন, ফেবারিট হিসেবে ব্রাজিলকে সেরা চারের মধ্যেই রাখবে। ভাল প্রস্তুতি নিলে ব্রাজিল এবার জিতবে। কার্লোস মনে করেন নেইমার এবার আরও পরিণত। তাকে সাহায্য করার মত অন্তত এমন চারজন ফুটবলার আছে যাদের থামানো যেকোনো ডিফেন্সর কাছে কঠিন পরীক্ষা।
তবে জার্মানি এবং আর্জেন্টিনা কঠিন পরীক্ষা নেবে ব্রাজিলের বলছেন প্রাক্তন এই ডিফেন্ডার। তবে সবকিছু ঠিকঠাক চললে কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে ব্রাজিল। ষষ্ঠ বার বিশ্ব সেরা হবে সেলেকাও। চ্যাম্পিয়নের মুকুট পড়বেন নেইমার।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Jun 19, 2022 4:42 PM IST










