South 24 Parganas News: গরুর দুধে খাঁটি ঘি বানিয়ে বিকল্প কর্মসংস্থানের পথ দেখছেন সুন্দরবনের মহিলারা
- Reported by:Suman Saha
- Published by:Sipra Roy
Last Updated:
বাড়ির পোষো দুগ্ধবতী গাভীর থেকে দুধ সংগ্রহ করে তা প্রসেসিংয়ের মাধ্যমে দেশি ঘি উৎপাদন করছেন সুন্দরবনের মেয়েরা। তৈরি হচ্ছে বিকল্প কর্মসংস্থান।
দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবন মানে জলের কুমির ডাঙায় বাঘ এই নিয়ে সংসার সুন্দরবন লাগলো মৎস্যজীবী পরিবারের। মূলত সুন্দরবনে কৃষি কাজের পাশাপাশি জঙ্গলে মধু সংগ্রহ করা, নদীতে মাছ কাকড়া ধরা এটাই তাদের প্রধান জীবিকা। সুন্দরবন লাগোয়া একাধিক গ্রামের মানুষজন জীবিকা নির্বাহে জঙ্গলে মাছ কাঁকড়া ও মধু সংগ্রহ করে থাকেন। আর এই বিপদ সংকুল সুন্দরবন একাধিক হিংস্র জীবজন্তুর আক্রমণে অনেক সময় তাদের প্রাণও দিতে হয়।
এভাবে যাতে আর বাঘ কিংবা কুমিরের আক্রমণে প্রাণ না দিতে হয় তার জন্য বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করতে উদ্যোগী হয়েছেন বনফুল এগ্রো প্রডিউসার কোম্পানি যার সংক্ষিপ্ত নাম বনফুল। বিগত দিনে জি-টোয়েন্টি সম্মেলনে বিশ্ব নেতাদের হাতে সুন্দরবনের বনফুল মধু তুলে দেওয়া হয়েছিল। এর পর থেকেই বিশ্বে খ্যাতি ছড়িয়ে পরে এই সুন্দরবনের মধুর। মধুর পর এবার তারা গরুর দুধের খাঁটি ঘি তৈরি শুরু করেছে। আর এই মধু তৈরি করছেন সুন্দরবনের মহিলারা।
advertisement
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন“
বাঘের আক্রমণ থেকে বাঁচাতে এই সমস্ত এলাকাবাসীদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি ও অসহায় পরিবারের সদস্যদের নিয়ে সমব্যায়ের মাধ্যমে কুলতলির গুড়গুড়িয়া ভুবনেশ্বরী মৈপিঠ বৈকন্ঠপুর ও দেউলবাড়ী এলাকায় গৃহবধূ ও তাদের পরিবারের পরিবারের সদস্যদের নিয়ে যে সমস্ত বাড়িতে দুগ্ধবতী গাভী আছে সেখান থেকে দুধ সংগ্রহ করে তা প্রসেসিংয়ের মাধ্যমে দেশি ঘি উৎপাদন করছেন। তারা নিজেরা সেই দুধ বাড়িতে বিভিন্ন উপায়ে প্রসেসিং করে ঘি তৈরি করছে। আর সেই ঘি বিভিন্ন বাজারে তা বিক্রি হচ্ছে। আর এভাবেই নিজেরা জঙ্গলে না গিয়ে জীবনের ঝুঁকি না নিয়ে এইভাবে আগামী দিনে তাদের সংসারে স্বচ্ছলতা আনতে পারবে।
advertisement
সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 16, 2025 3:09 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: গরুর দুধে খাঁটি ঘি বানিয়ে বিকল্প কর্মসংস্থানের পথ দেখছেন সুন্দরবনের মহিলারা









