advertisement

West Bengal News: দোকানে ঢুকল মহিলা, চার দিন আর খোঁজ নেই! নিউ টাউনে মহারহস্য

Last Updated:

West Bengal News: জানা গিয়েছে, গত ১৯ তারিখ রাতে সুদের পাওনা টাকা আনতে যান শুলংগুঁড়ি দক্ষিণ পাড়ার বাসিন্দা ননিবালা গাইন।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
#নিউ টাউন: সুদের পাওনা টাকা আনতে গিয়ে রহস্য জনক ভাবে নিখোঁজ মহিলা। নাম ননিবালা গাইন (৪০)। গত ১৯ তারিখ থেকে নিখোঁজ হয় ওই মহিলা। গৌরাঙ্গ নগর অটো স্ট্যান্ডের কাছে একটি মাংসের দোকানে ওই মহিলা যান টাকা আনতে। তার পর থেকে আর খোঁজ নেই ওই মহিলার। এখনও পর্যন্ত খুঁজে না পাওয়ায় গৌরাঙ্গ নগর অটো স্ট্যান্ডের রাস্তা অবরোধ করল এলাকাবাসী। ঘটনার তদন্তে নিউটাউন থানার পুলিশ।
জানা গিয়েছে, গত ১৯ তারিখ রাতে সুদের পাওনা টাকা আনতে যান শুলংগুঁড়ি দক্ষিণ পাড়ার বাসিন্দা ননিবালা গাইন। অভিযোগ গৌরাঙ্গ নগর অটো স্ট্যান্ডের কাছে বিনয় মণ্ডল ও মৃন্ময় মণ্ডলের মুরগির দোকান রয়েছে। ব্যবসার জন্য প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা তাঁরা ধার নেয় বলে অভিযোগ। সেই টাকা আনতে যান ননিবালা।
advertisement
advertisement
কিন্তু অভিযোগ তাকে দোকানে ঢুকতে দেখা যায় কিন্তু বেরোতে কেউ দেখেনি। বাড়িতে রাতে না পৌঁছলে চারিদিকে খোঁজ শুরু করে কিন্তু আজও কোনো খোঁজ পাওয়া যায়নি। ইতিমধ্যেই নিউটাউন থানার পুলিশ মুরগির দোকানে থাকা বিনয় মণ্ডল ও মৃন্ময় মণ্ডলকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।
advertisement
কোথায় গেল ওই মহিলা, সেই নিয়ে আতঙ্ক পরিবার সহ প্রতিবেশীরা। পরিবারের অভিযোগ গুম করে দিয়েছে তাকে। এদিকে আজও খুঁজে না পাওয়ায় রাস্তা অবরোধ করে এলাকাবাসী। ঘটনাস্থলে নিউটাউন থানার পুলিশ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: দোকানে ঢুকল মহিলা, চার দিন আর খোঁজ নেই! নিউ টাউনে মহারহস্য
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement