advertisement

গভীর রাতে শুরু 'তেনাদের' তাণ্ডব! ভয়ে কাঁটা গ্রামবাসী

Last Updated:

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে

চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রতীকী ছবি
চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রতীকী ছবি
গোয়ালতোড়, পশ্চিম মেদিনীপুর, শোভন দাসঃ গভীর রাতে শুরু হল তাণ্ডব! বুনো হাতিদের দাপটে আতঙ্কের ছায়া পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা দু’নম্বর ব্লকের গোয়ালতোড় থানার লগিনুয়ারী গ্রামে। অঙ্গনওয়াড়ি কেন্দ্র সহ দুটি দোকানে তাণ্ডব চালিয়েছে হাতির দল। চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে। কয়েকটি বুনো হাতি খাবারের খোঁজে গ্রামে তাণ্ডব চালায়। ক্ষতিগ্রস্ত হয় একটি অঙ্গনওয়াড়ির দরজা সহ স্থানীয় দু’টি দোকানের সাটার। দোকানের সাটার ও অঙ্গনওয়াড়ির দরজা ভেঙে খাবারের খোঁজ করে বুনো হাতিগুলি।
আরও পড়ুনঃ জীবিত ব্যক্তি কাগজপত্রে মৃত! তুলে নেওয়া হল পিএফের টাকা, তারপর…? চাঞ্চল্যকর ঘটনা রাজ্যে
ইতিমধ্যেই বন দফতরের কাছে ক্ষতিপূরণের আর্জি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। পাশাপাশি বন দফতরের তরফ থেকে ওই হাতিগুলিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালানো হচ্ছে।
advertisement
advertisement
প্রসঙ্গত, এই প্রথম নয়, এর আগেও বিভিন্ন সময়ে লোকালয়ে প্রবেশ করে তাণ্ডব চালিয়েছে বুনো হাতির দল। গোয়ালতোড় থানার লগিনুয়ারী গ্রামেও এমনটাই ঘটল। গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্র সহ স্থানীয় দু’টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই হাতিগুলিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছেন বন দফতরের আধিকারিকরা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
গভীর রাতে শুরু 'তেনাদের' তাণ্ডব! ভয়ে কাঁটা গ্রামবাসী
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement