advertisement

West Bengal news: নবদ্বীপে শ্মশান থেকে উধাও দেহ, মাটির তলা থেকে বেরিয়ে আসছে হাড়, আতঙ্কে সিঁটিয়ে গেলেন বাসিন্দারা

Last Updated:

West Bengal news: নদীয়ার নবদ্বীপ মহাশ্মশানের সমাধিস্থল থেকে একাধিক সমাধিস্থ দেহ। এমনই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে, তার জেরেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

Representative Image
Representative Image
নবদ্বীপ, রঞ্জিত সরকার: নদীয়ার নবদ্বীপ মহাশ্মশানের সমাধিস্থল থেকে একাধিক সমাধিস্থ দেহ। এমনই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে, তার জেরেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
শুক্রবার রাতে রাতে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে সেখানে দেখা যায় একাধিক সমাধি থেকে দেহ উধাও হয়েছে। এরপরেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এলাকাবাসীর অভিযোগ, শ্মশান এলাকায় সমাধি থেকে দেহ উধাও এর ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ অভিযোগ পেয়ে তদন্তও শুরু করেছে। শ্মশান এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।
advertisement
advertisement
তবে সমাধি থেকে দেহ উধাও হয়ে যাওয়ার ঘটনা উড়িয়ে দিয়েছেন স্থানীয় পুরসভার পুরপ্রধান। নবদ্বীপ পৌরসভার পৌর প্রধানের দাবি, “নিজেরা ভিডিও ভাইরাল করলে কিছু করার আছে? আদৌ এই ঘটনা ঘটেনি”।
advertisement
তিনি বলেন, “শ্মশানে দেওয়াল দেওয়া হচ্ছে, সেই জন্য মাটি খুঁড়তে গিয়ে কিছু কিছু হাড় উঠেছে”। তবে এই ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্য শুরু হয়েছে, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নবদ্বীপ মহাশ্মশানে বেশ কিছু সমাধি রয়েছে, সেখান থেকেই একটি ভিডিও ভাইরাল করা হয়, দেখা যায় কিছু হাড়গোড় বেরিয়ে এসেছে সমাধি থেকে। কী ভাবে ঘটনা ঘটল তদন্ত শুরু করেছে পুলিশ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal news: নবদ্বীপে শ্মশান থেকে উধাও দেহ, মাটির তলা থেকে বেরিয়ে আসছে হাড়, আতঙ্কে সিঁটিয়ে গেলেন বাসিন্দারা
Next Article
advertisement
Mamata Banerjee-Abhishek Banerjee Meeting: কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
  • দুপুর তিনটের পর থেকে এই বৈঠক হয় কালীঘাটের বাড়িতে

  • বিধানসভা ভোটের প্রার্থী তালিকা নিয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে, সূত্রের খবর

  • পাশাপাশি রাজ্যসভা ভোটের প্রাথী নিয়েও আলোচনা বলেই সূত্রের খবর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement