advertisement

West Bengal Municipal Elections 2022: অধিকারী 'গড়ে' জোর ধাক্কা, পুরভোটে বিজেপি বিধায়কের শোচনীয় পরাজয়!

Last Updated:

West Bengal Municipal Elections 2022: ফল প্রকাশ হতে যা দেখা যাচ্ছে, নিজের গড় ধরে রাখতে ব্যর্থ হচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

সেলিব্রেশন তৃণমূলে
সেলিব্রেশন তৃণমূলে
#কাঁথি: ত্রিস্তরীয় নিরাপত্তায় সকাল ৮টা থেকে শুরু ১০৮টি পুরসভার ভোট গণনা (West Bengal Municipal Elections 2022)। এর আগে চারটি পুরনিগমের নির্বাচনে চারটিই দখলে রাখতে পেরেছে শাসকদল। ১০৮টি পৌরসভায় কী হয় সেটাই দেখার। যদিও প্রত্যাশিতভাবেই প্রায় সবকটিতেই সবুজ ঝড়। বিরোধী হিসেবে বিজেপি কার্যত উড়ে গিয়েছে। তার সবচেয়ে বড় প্রমাণ বোধহয় কাঁথি। ভোটে ব্যাপক বেনিয়মের অভিযোগ তুলে কাঁথি পুরসভা নির্বাচন বাতিল ঘোষণার দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল বিজেপি। সোমবার বিজেপির আবেদন শুনানির জন্য গ্রহণও করেছে হাইকোর্ট। বিজেপি সূত্রে খবর, অন্যান্য পুরসভাতেও একই পদক্ষেপ করা হবে কি না তা নিয়ে আলোচনা করছে দলে। কিন্তু ফল প্রকাশ হতে যা দেখা যাচ্ছে, নিজের গড় ধরে রাখতে ব্যর্থ হচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এবার কাঁথি পুরসভা নির্বাচনে অধিকারী পরিবারের কোন সদস্য নেই। কিন্তু কাঁথি পুরসভা দখলে রাখতে চেষ্টার কসুর করেননি শুভেন্দু অধিকারী। কিন্তু ফল বেরোতে দেখা গেল, বিজেপি-র বিধায়ক পর্যন্ত কাঁথি পুরভোটে জিততে পারলেন না। কাঁথি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে পরাজিত হলেন বিজেপি প্রার্থী তথা উত্তর কাঁথির বিধায়িকা সুমিতা সিনহা। উত্তর কাঁথির বিজেপি বিধায়িকা হারলেন তৃণমূল প্রার্থী রীনা দাসের কাছে।
advertisement
advertisement
শুধু বর্তমান বিধায়কই নন, প্রাক্তন বিজেপি বিধায়কও হেরেছেন কাঁথিতে। কাঁথির ৯ নম্বর ওয়ার্ডে প্রাক্তন বিজেপি বিধায়িকা বনশ্রী মাইতি পরাজিত হয়েছেন। ওই ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী লীনা দাস মহাপাত্র। অপরদিকে, কাঁথি পুরসভার ১৩ নম্বর ওয়ার্ড থেকে জিতেছেন তৃণমূল প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী অখিল গিরির পুত্র সুপ্রকাশ গিরি।
advertisement
যদিও কাঁথি পুরসভার ভোটগ্রহণে ব্যাপক বেনিয়মের অভিযোগ করেছে বিজেপি। অভিযোগ, একের পর এক বুথ দখল করে যথেচ্ছ ছাপ্পা ভোট দিয়েছে শাসকদল। এমনকী কাঁথিতে তৃণমূলের দুষ্কৃতীদের সাহায্য করার জন্য অন্য জায়গা থেকে পুলিশ আনা হয়েছিল সেখানে। ভোট দিতে গিয়ে এমনই অভিযোগ করেন কাঁথির তৃণমূল সাংসদ শিশির অধিকারী। তবে, এখনও পর্যন্ত যা খবর, ২১ টি ওয়ার্ডের মধ্যে ৬টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে তৃণমূল। পাশাপাশি উল্লেখযোগ্যভাবে ১০ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী তথা বিজেপি বিধায়ক অরূপ দাস।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal Municipal Elections 2022: অধিকারী 'গড়ে' জোর ধাক্কা, পুরভোটে বিজেপি বিধায়কের শোচনীয় পরাজয়!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement