advertisement

বিশ্বকর্মা পুজোর আগে ডাম্পার ধুতে গিয়ে সব শেষ! নিজের গাড়ির চাকায় পি*ষে গেলেন মালিক...! মর্মান্তিক পরিণতি

Last Updated:

West Bardhaman Dumper Accident: ডাম্পার চালক ওই খালাসি নিয়ন্ত্রণ হারিয়ে বিশ্বজিৎবাবুর বাইকের পেছনে ধাক্কা মারেন। বাইক থেকে রাস্তায় ছিটকে পড়েন বিশ্বজিৎবাবু। ডাম্পারের চাকা তাঁর শরীরের উপর দিয়ে চলে যায়

নিজের ডাম্পারের চাকায় পিষে মালিকের মৃত্যু
নিজের ডাম্পারের চাকায় পিষে মালিকের মৃত্যু
দুর্গাপুর, দীপিকা সরকারঃ বিশ্বকর্মা পুজোর আগে নিজের ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মালিকের। বুধবার দুর্গাপুরের কাঁকসা থানার কৃষ্ণপুর এলাকায় এই ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলে উপস্থিত হয় মলানদিঘি ফাঁড়ির পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় আহতকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। মৃতের নাম বিশ্বজিৎ মন্ডল (৪৬)। তাঁর বাড়ি কাঁকসা ব্লকের বিদবিহার গ্রাম পঞ্চায়েতের কাজলাডিহি অঞ্চলে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমেছে।
পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ডাম্পার ও বিশ্বজিৎবাবুর বাইক বাজেয়াপ্ত করে নিয়ে গিয়েছে। ঘাতক ডাম্পারের চালক এলাকা ছেড়ে চম্পট দেন। সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ডাম্পারের যৌথ মালিক বিশ্বজিৎ মন্ডল ও তাঁর পার্টনার তরুণ দত্ত। কাল বিশ্বকর্মা পুজো। তাই বিশ্বজিৎবাবু এদিন ডাম্পারটি পুজো করানোর উদ্দেশে শিবপুর ঘাটে অজয় নদে ধোয়ার জন্য নিয়ে যান। তিনি ও তাঁর সহযোগী ডাম্পারের খালাসি নদের জলে ডাম্পারটি ধুয়ে পরিষ্কার করেন।
advertisement
আরও পড়ুনঃ বিশ্বকর্মা পুজোর আগে শহরে ‘ওঁদের’ ভিড়, সবাই ছুটে এসেছেন! বর্ধমানে হচ্ছেটা কী?
এরপর বিশ্বজিৎবাবু খালাসিকে ডাম্পার চালিয়ে কৃষ্ণপুর যেতে বলেন। ডাম্পারের সামনে বিশ্বজিৎবাবু বাইক চালিয়ে যাচ্ছিলেন। কৃষ্ণপুর এলাকায় ডাম্পার চালক ওই খালাসি নিয়ন্ত্রণ হারিয়ে বিশ্বজিৎবাবুর বাইকের পেছনে ধাক্কা মারেন। বাইক থেকে রাস্তায় ছিটকে পড়েন বিশ্বজিৎবাবু। ডাম্পারের চাকা তাঁর শরীরের উপর দিয়ে চলে যায়। ঘটনায় তাঁর পা দু’টি চাকায় পিষ্ট হয়ে থেঁতলে যায়। ঘটনাস্থলে ডাম্পার ছেড়ে পালিয়ে যান ওই চালক খালাসি।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয় বাসিন্দা সেখ কাজল জানান, খুবই মর্মান্তিক ঘটনা। ওই ডাম্পারটি বিশ্বজিৎ মন্ডল ও তরুণ দত্তের পার্টনারশিপে ছিল। নিজের ডাম্পারের চাকায় পৃষ্ট হয়ে তাঁর নিজের মৃত্যু হয়েছে। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি ট্রাফিক ( তিন) রাজকুমার মালাকার জানান, ডাম্পারের ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে। ঘাতক ডাম্পারের চালক পলাতক। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বিশ্বকর্মা পুজোর আগে ডাম্পার ধুতে গিয়ে সব শেষ! নিজের গাড়ির চাকায় পি*ষে গেলেন মালিক...! মর্মান্তিক পরিণতি
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement