advertisement

North 24 Parganas News: বাঙালি বিয়ের খাওয়া দাওয়ায় ফিউশন! এই খাবারই এখন ট্রেন্ডিং, দেখে নিতে পারেন বিস্তারিত

Last Updated:

North 24 Parganas News: বিয়ের অনুষ্ঠানেও এখন দেখা যাচ্ছে নতুন মেনুর ছোঁয়া, কী কী থাকছে সেই সব মেনুতে

+
বাহারি

বাহারি খাবার অনুষ্ঠানে

উত্তর ২৪ পরগনা: বিয়ে মানেই চুটিয়ে মজা, হই-হুল্লোড় আর কব্জি ডুবিয়ে খাওয়াদাওয়া। অতীতের সাদামাটা ডাল ভাত মাংসের জায়গা বদল হয়ে এখন আধুনিকতার ছোঁয়া লেগেছে বিয়ের মেনুতেও। ফলে বেড়েছে ওয়েডিং ক্যাটারারের চাহিদা। তারাই ঠিক করে দেন কোন খাবারগুলি আপনার বিশেষ দিনটি করে তুলবে অতিথিদের কাছে স্মরণীয়।
আর তাই জিভে জল আনা নানা নতুন আইটেম এখন অনুষ্ঠানে স্থান পাচ্ছে। যেখানে স্টার্টারে থাকছে কাবাব, স্প্রিং রোল, মোমোর পাশাপাশি কেশর জিলাপি, রাবড়ি, দই বড়া-সহ হরেক মেনু। আবার মেইন কোর্সও এসেছে বদল। ভেজ বিরিয়ানি, মটন বিরিয়ানির পাশাপাশি মসলা কুলচা, হিং পরোটার সঙ্গে চিকেন ভর্তা, চিলি বেবিকন, জাফরানি পোলাও, বাটার চিকেন, চিকেন রেজালা।
advertisement
advertisement
শেষ পাতে চাটনি থেকে মিষ্টিতেও আধুনিক ছোঁয়া লেগেছে। বেকড রসগোল্লা, কেশর গোলাপজাম, সরপুরিয়া, সরভাজা-সহ নানা মিষ্টির আইটেম। মানুষের অর্থনৈতিক অবস্থার যেমন কিছুটা বদল ঘটেছে, তেমনি আগের তুলনায় অনেকটাই বেড়েছে এই ধরনের আধুনিক মেনুর দামও। আগে যে প্লেটের ক্ষেত্রে খরচ পড়তো ৪০০-৫০০ টাকা, এখন নানা আধুনিক খাবার দিয়ে সেই প্লেটের খরচ পড়ে সাড়ে ৭০০ থেকে ৮০০ টাকা উর্ধ্বেও রয়েছে এমনটাই জানান ওয়েডিং ক্যাটারাররা।
advertisement
সব মিলিয়ে আধুনিক এই মেনুতে এখন বিয়ে বাড়ি হোক বা জন্মদিন বা নানা ধরনের অনুষ্ঠানকে করে তুলতে পারেন আরও স্পেশাল।
Rudra Nrayan Roy
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: বাঙালি বিয়ের খাওয়া দাওয়ায় ফিউশন! এই খাবারই এখন ট্রেন্ডিং, দেখে নিতে পারেন বিস্তারিত
Next Article
advertisement
Sara Sengupta on Rahul Arunoday Banerjee: মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
  • রাহুলও ছিলেন নীলাঞ্জনার বন্ধু এবং ভাইয়ের মতো, তাঁর মেয়েদের খুব কাছের মানুষ

  • মানসিক সমস্যা হলে তার খেয়াল রাখা উচিত, সারাকে শিখিয়েছিলেন রাহুল

  • শোকবার্তায় সারা উল্লেখ করলেন সেই কথা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement