advertisement

Mukutmanipur: অবশেষে মুকুটমণিপুর থেকে ছাড়া হল জল, ব্যারেজ থেকে হুড়মুড়িয়ে বেরোচ্ছে তুমুল স্রোত, এবার কী হবে

Last Updated:

Mukutmanipur: দেরিতে হলেও এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধ বাঁকুড়ার মুকুটমণিপুরের কংসাবতী জলাধার থেকে সেচের জন্য জল ছাড়া হল।

+
জল

জল ছাড়ার দৃশ্য

বাঁকুড়া: দেরিতে হলেও এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধ বাঁকুড়ার মুকুটমণিপুরের কংসাবতী জলাধার থেকে সেচের জন্য জল ছাড়া হল। শনিবার সকালে জলাধারের রাইট ব্যাঙ্ক মেন ক্যানেলে প্রায় ৮০০ ও লেফট ব্যাঙ্ক মেন ক্যানেলের মাধ্যমে ৩ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে বলে কংসাবতী সেচ দফতরসূত্রে জানা গিয়েছে। একই সঙ্গে কংসাবতী সেচ দফতরসূত্রে জানানো হয়েছে, মুকুটমনিপুরের কংসাবতী জলাধারে জলধারণ ক্ষমতা ৪৩৪ ফুট। চলতি বছরে সেভাবে বৃষ্টিপাত না হওয়ায় জলাধারের জলস্তর সেভাবে বাড়েনি। পরে বৃষ্টিপাত হওয়ায় ২১ আগষ্ট পর্যন্ত ৪২১ ফুটে পৌঁছায়। তারপরেই খরিফ মরশুমে প্রথম দফায় জল ছাড়ার সিদ্ধান্ত হয়।
বৃষ্টির পরিমান বাড়লে টানা কুড়ি দিন জলসরবরাহ করা হবে, না হলে মাঝপথেই তা বন্ধ করা হবে বলে খবর। এই জল ছাড়া শুরু হওয়ায় বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও হুগলী জেলার একাংশের আমন চাষিরা উপকৃত হবেন। এদিন জল ছাড়ার পর পরই কংসাবতী নদী তীরবর্ত্তী এলাকার মানুষকে সেচ দফতরেরপক্ষ সতর্ক থাকার আবেদন জানানো হয়েছে। চলতি বছর বর্ষার মরসুমে বৃষ্টির ঘাটতি থাকায় পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া জেলার বহু জমি এখনো অনাবাদী রয়ে গেছে।
advertisement
advertisement
এই পরিস্থিতিতে বারংবার এলাকার চাষিরা মুকুটমনিপুর জলাধার থেকে জল ছাড়ার দাবিতুলতে থাকেন। কিন্তু সে সময় জল ছাড়ার মতজল মজুত না থাকায় মুকুটমনিপুর জলাধার কর্তৃপক্ষ জল ছাড়তে পারেনি।অন্যদিকে, মরশুমে প্রথমবার জল ছাড়ার ফলে কৃষিকাজে সেচের সুবিধা হবে বলেই সংশ্লিষ্ট এলাকার চাষিরা জানিয়েছেন।
advertisement
তারা বলেন, বৃষ্টির উপর নির্ভর করে পুরো জমিতে চাষ করা সম্ভব হয়নি, এবার কংসাবতী জলাধারের জল থেকে বাকি জমি টুকুতেও চাষের কাজ শেষ করা সম্ভব হবে। তবে এই জল ছাড়া আর একটু আগে হলেই বেশী ভালো হতবলে তারা জানান।
Neelanjan Banerjee
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mukutmanipur: অবশেষে মুকুটমণিপুর থেকে ছাড়া হল জল, ব্যারেজ থেকে হুড়মুড়িয়ে বেরোচ্ছে তুমুল স্রোত, এবার কী হবে
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement