advertisement

East Medinipur News: এক বছর ধরে গ্রামের কল দিয়ে পড়ছে না জল, চরম পথ বেছে নিল স্থানীয়রা

Last Updated:

পথ অবরোধ করে তাঁরা দাবি জানান, জলের সমস্যা না মিটলে এই পথ অবরোধ চলতে থাকবে। এই ঘটনায় কিছুক্ষণের জন্য রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। যান চলাচল ব্যাহত হয়

+
title=

পূর্ব মেদিনীপুর: জলের পাইপলাইন আছে, কল আছে, কিন্তু জল নেই। ট্যাপ খুললে পড়ছে না জল। সমস্যা এক দু’দিনের নয়, এক বছরের বেশি সময় ধরে এই অবস্থা চলছে। সমস্যার কথা স্থানীয় প্রশাসন এবং পিএইচই দফতরকে জানিয়েও লাভ হয়নি। তাই বাধ্য হয়ে এবার চরম পথ বেছে নিল স্থানীয়রা। রামনগরের বালিসাই পানিপারুল মোড়ে জল না পেয়ে পথ অবরোধ করলেন গ্রামবাসীরা।
রামনগর-২ ব্লকের বালিসাই পানিপারুল মোড়ে পানীয় জলের সমস্যার জন্য পথ অবরোধ করলেন গ্রামবাসীরা। পথ অবরোধ করে তাঁরা দাবি জানান, জলের সমস্যা না মিটলে এই পথ অবরোধ চলতে থাকবে। এই ঘটনায় কিছুক্ষণের জন্য রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। যান চলাচল ব্যাহত হয়। ঘটনাস্থলে এসে উপস্থিত হয় রামনগর থানার পুলিশ। ব্লকে ও থানায় তাঁরা বিষয়টি জানায়। বড়রানকুয়া, কাটাবাড়ি এই দুই গ্রামের প্রায় ১০-১২ টি নলকূপে গত এক বছর ধরে জল পড়ছে না বলে জানা গিয়েছে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন:
এতদিন ধরে কলে জল না পড়ায় বাধ্য হয়ে বড়রানকুয়া গ্রামীণ হাসপাতালের কল থেকে পানীয় জল বাড়িতে নিয়ে যেতে হচ্ছে। কিন্তু বর্তমানে হাসপাতাল থেকেও মিলছে না জল। ফলে পানীয় জল নিয়ে চরম সমস্যার মুখে গ্রামবাসীরা। জলের সমস্যা যাতে মেটে তাই তাঁরা পথে নেমেছেন। পানীয় জলের সমস্যা নিয়ে বহুবার স্থানীয় প্রশাসন বিভিন্ন দফতরে জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ।
advertisement
সৈকত শী
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Medinipur News: এক বছর ধরে গ্রামের কল দিয়ে পড়ছে না জল, চরম পথ বেছে নিল স্থানীয়রা
Next Article
advertisement
West Bengal Weather Update: রাজ্যে শীতের আমেজ থাকবে আরও কিছু দিন, কবে থেকে বাড়বে তাপমাত্রা? জেনে নিন
রাজ্যে শীতের আমেজ থাকবে আরও কিছু দিন, কবে থেকে বাড়বে তাপমাত্রা? জেনে নিন
  • রাজ্যে শীতের আমেজ থাকবে আরও কিছু দিন

  • কবে থেকে বাড়বে তাপমাত্রা?

  • আরও কিছু দিন শীতের আমেজ অনুভূত হবে কলকাতা-সহ গোটা রাজ্যেই

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement