Purulia News: নিম্নচাপের জেরে ধানের ক্ষতির আশঙ্কায় চাষিরা
- Reported by:SARMISTHA BANERJEE BAIRAGI
Last Updated:
বৃষ্টির জেরে ধান জমিতে ক্ষতির আশঙ্কায় চাষিরা , চাষিদের পাশে থাকার আশ্বাস কৃষি দফতরের।
পুরুলিয়া: বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়ের প্রভাবে লন্ডভন্ড অবস্থায় তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের। এ রাজ্যে বিশেষ প্রভাব না পড়লেও দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে এই অসময়ে অল্পবিস্তার বৃষ্টি হয়েছে। মেঘলা আকাশে ঢেকেছে পুরুলিয়া। ঝিরি ঝিরি বৃষ্টি হতে দেখা যাচ্ছে জেলার বিভিন্ন প্রান্তে। এই নিম্নচাপের জেরে ধান কাটার মরশুমে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে চাষিদের। মাঠের ধান মাঠেই নষ্ট হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।
এই অসময়ের নিম্নচাপ নিয়ে চাষিদের দাবি, অনেক কৃষক ইতিমধ্যেই ধান কেটে বাড়িতে তুলতে পারলেও এখনও পর্যন্ত বহু কৃষকের ধান পাকা অবস্থায় মাঠেই পড়ে আছে। ধান কাটা শুরু হলেও সেই ধান অনেকেই বাড়িতে তুলতে পারেননি। নিম্নচাপের এই বৃষ্টিতে ধান ক্ষেতে জল জমেছে। ফলে ধানের ক্ষতি হচ্ছে। অনেকে ধার-দেনা করে চাষ করেছেন। নিম্নচাপের ফলে তাঁদের যদি ক্ষতি হয় তাহলে অনেকটাই সমস্যার মধ্যে পড়বেন। সরকার যদি তাদের আর্থিক সহযোগিতা করে তাহলে তাঁরা অনেকটাই উপকৃত হবেন।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন:
এই বিষয়ে জেলা কৃষি আধিকারিক আদিত্য দুয়ারী জানান, চাষিদের অযথা আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। এই নিম্নচাপের প্রভাবে পুরুলিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। চাষিরা যাতে সজাগ থাকেন এবং বাড়িতে ধান তুলতে পারেন তার জন্য তাঁদেরকে বলা হচ্ছে। তাও যদি ধানের ক্ষতি হয় তার জন্য নিয়ম অনুযায়ী কৃষকরা ক্ষতিপূরণ পাবেন।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 06, 2023 7:53 PM IST








