South 24 Parganas News: খুরাই ভাইরাসে আক্রান্ত গরু, গোয়ালে গোয়ালে দেওয়া হচ্ছে ভ্যাকসিন
- Reported by:NAWAB AYATULLA MALLICK
- Published by:kaustav bhowmick
Last Updated:
এবার শুরু হল দুয়ারে গরুর ভ্যাকসিন, চলবে ১৫ ই ডিসেম্বর পর্যন্ত। ইতিমধ্যে এই কাজ শুরু হয়েছে। খুরাই রোগ প্রতিরোধ করতে এই ভ্যাকসিন দেওয়া হচ্ছে।
দক্ষিণ ২৪ পরগনা: এবার শুরু হল দুয়ারে গরুর ভ্যাকসিনেশন। চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। ইতিমধ্যেই এই কাজ শুরু হয়েছে। খুরাই রোগ প্রতিরোধ করতে এই ভ্যাকসিন দেওয়া হচ্ছে। এই রোগের ভ্যাকসিন হাতে গোয়ালে গোয়ালে পৌঁছে যাচ্ছেন প্রাণী বন্ধু ও প্রাণী মিত্ররা।
এই মুহূর্তে জেলায় জেলায় গবাদি পশুদের মধ্যে ফুট অ্যান্ড মাউথ ডিজিজ ছড়িয়ে পড়ছে। গ্রাম বাংলায় রোগটি খুরাই নামে পরিচিত। ভাইরাস ঘটিত এই রোগে গরুর গর্ভপাত, দুধ প্রদানের ক্ষমতা কমে যাওয়া, এমনকী মৃত্যুও হতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দক্ষিণ ২৪ পরগনা জেলার কয়েক লক্ষ গরুকে বিনামূল্যে এই রোগের ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। খুরাই বা ফুট অ্যান্ড মাউথ ডিজিজ মূলত দেখা যায় চেরা খুর থাকা প্রাণীদের মধ্যে। মূলত গরুরাই এই রোগে আক্রান্ত হয়। এই ভাইরাসে আক্রান্ত হলে গরুর শরীরের তাপমাত্রা বেড়ে যায়। মুখগহ্বর, মাড়ি, খুরের মধ্যে ঘা তৈরি হয়। মুখ থেকে লালা আর সাদা ফেনা ঝরতে থাকে, কিছুদিনের মধ্যেই গরু দুর্বল হয়ে পড়ে। গর্ভবতী গরুর গর্ভপাত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এমনকী মারাও যায়। সবচেয়ে বড় বিষয়, এই ভাইরাস খুব ছোঁয়াচে। একটি গোরু থেকে অন্য গরুর মধ্যে দ্রুত রোগের সংক্রমণ ছড়ায়।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন:
এই নিয়ে প্রাণীসম্পদ বিকাশ দফতরের মথুরাপুর-২ ব্লক আধিকারিক পান্নালাল রায় জানান, এই রোগটির নাম খুরাই। এই রোগে গবাদি পশু আক্রান্ত হলে দ্রুত সংশ্লিষ্ট প্রাণীসম্পদ বিকাশ অফিসে যোগাযোগ করতে হবে। এরপর বাড়িতে গিয়ে এই রোগের ভ্যাকসিন দেওয়া হবে। এই প্রক্রিয়া চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।
advertisement
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 06, 2023 7:42 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: খুরাই ভাইরাসে আক্রান্ত গরু, গোয়ালে গোয়ালে দেওয়া হচ্ছে ভ্যাকসিন









