advertisement

Accident: দৈত্য লরির পিছনে সজোরে ধাক্কা! ঘন কুয়াশা ভেদ করে কাকভোরে হাহাকার, শান্তিপুরে রক্তে ভাসছে জাতীয় সড়ক, ৩ ব্যক্তির মর্মান্তিক মৃত্যু

Last Updated:

Accident Death: ঘন কুয়াশার জেরে জাতীয় সড়ক ভয়ঙ্কর দুর্ঘটনা। তিনজনের মর্মান্তিক মৃত্যু। মঙ্গলবার একেবারে কাকভোরে ১২ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে নদিয়ার শান্তিপুর থানার বাবলা বাইপাস এলাকায়, তাতে প্রাণ হারান তিনজন।

Rapid Read
মর্মান্তিক দুর্ঘটনা
মর্মান্তিক দুর্ঘটনা
রঞ্জিত সরকার, শান্তিপুর: ঘন কুয়াশার জেরে জাতীয় সড়কে ভয়ঙ্কর দুর্ঘটনা। তিন ব্যক্তির মর্মান্তিক মৃত্যু। মঙ্গলবার একেবারে কাকভোরে ১২ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে নদিয়ার শান্তিপুর থানার বাবলা বাইপাস এলাকায়, তাতে প্রাণ হারান তিনজন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ মঙ্গলবার ভোর পাঁচ’টা নাগাদ শান্তিপুর বাবলা বাইপাস এলাকায়, ১২ নম্বর জাতীয় সড়ক থেকে তীব্র শব্দ শুনতে পান স্থানীয়রা। তড়িঘড়ি ছুটে জান অনেকেই, তখনই দেখতে পান কলকাতা থেকে কৃষ্ণনগরগামী একটি লরির পেছনে একটি ছোট চারচাকা লরি অর্থাৎ ৪০৭ গাড়ি সজোরে ধাক্কা মেরে প্রায় অর্ধেক ঢুকে গিয়েছে। ঘটনাস্থলে প্রাণ হারাণ দুর্ঘটনার কবলে পড়া গাড়ির চালক-সহ বা,কি আরও দু’জন।
advertisement
আরও পড়ুনঃ শীত মানেই জুতোয় দুর্গন্ধ, সামান্য চা-পাতাতেই মুশকিল আসান! লোকলজ্জার চিরমুক্তি! জানুন ব্যবহার
দুটি লরিই কলকাতা থেকে কৃষ্ণনগরের উদ্দেশ্যে যাচ্ছিল বলে সূত্রের খবর। স্থানীয়দের অনুমান, ঘন কুয়াশার কারণেই এই মর্মান্তিক প্রাণঘাতী দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শান্তিপুর থানার পুলিশ। দেহ তিনটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে শান্তিপুর থানায়। দুর্ঘটনাগ্রস্থ গাড়ি দুটিকে আটক করা হয়।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Accident: দৈত্য লরির পিছনে সজোরে ধাক্কা! ঘন কুয়াশা ভেদ করে কাকভোরে হাহাকার, শান্তিপুরে রক্তে ভাসছে জাতীয় সড়ক, ৩ ব্যক্তির মর্মান্তিক মৃত্যু
Next Article
advertisement
Mamata Banerjee: ‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা! ভোট প্রচারে মুগ্ধ মহিলারা
‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা!
  • বুধবার তিন জায়গা থেকে নির্বাচনী প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

  • তৃণমূল নেত্রী জানালেন কীভাবে লক্ষ্মীর ভান্ডার চালু করার কথা তাঁর মাথায

  • বিজেপিকে ফের এসআইআর নিয়ে তোপ দাগলেন মমতা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement