advertisement

TMC Councilor Arrest: জামিন নিতে আদালতে গিয়ে গ্রেফতার পানিহাটির তৃণমূল কাউন্সিলর, গণপিটুনির মামলায় নির্দেশ আদালতের

Last Updated:

এই মামলায় মোট দশ জন অভিযুক্ত ছিলেন৷ তৃণমূল কাউন্সিলরের ভাই নেপাল গুহ সহ মোট পাঁচজনকে দোষী সাব্যস্ত করেন বিচারক৷

পানিহাটির তৃণমূল কাউন্সিলর তারক গুহ৷
পানিহাটির তৃণমূল কাউন্সিলর তারক গুহ৷
সুবীর দে, পানিহাটি: দশ বছর একটি পুরনো গণপিটুনির মামলায় গ্রেফতার পানিহাটি পুরসভার তৃণমূল কাউন্সিলর৷ ধৃত কাউন্সিলরের নাম তারক গুহ৷ তিনি পানিহাটি পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর৷ এ দিন ব্যারাকপুর আদালত চত্বরে তাঁকে গ্রেফতার করে পুলিশ৷ তৃণমূল কাউন্সিলরের ভাই নেপাল গুহ সহ মোট পাঁচজনকে দোষী সাব্যস্ত করেন বিচারক৷
পুলিশ সূত্রে খবর, ২০১৪ সালের ২৫ সেপ্টেম্বর পানিহাটি পুরসভা এলাকায় শম্ভু চক্রবর্তী নামে একজনকে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়৷ সেই গণপিটুনির ঘটনায় অভিযুক্ত ছিলেন তারক গুহ এবং তাঁর ভাই সহ আরও বেশ কয়েকজন৷ পরবর্তী সময়ে তারক গুহ পানিহাটি পুরসভার কাউন্সিলর নির্বাচিত হন৷
advertisement
advertisement
এ দিন সেই মামলা ফের ব্যারাকপুর আদালতে ওঠে৷ এতদিন জামিনে মুক্ত ছিলেন তারক গুহ৷ এ দিন ফের তিনি ও তাঁর ভাই আদালতে হাজিরা দেন৷ তখনই ব্যারাকপুরের তৃতীয় অতিরিক্ত জেলা ও জায়রা আদালতের অয়নকুমার বন্দোপাধ্যায় তারক গুহ, নেপাল গুহ সহ পাঁচ জনকে দোষী সাব্যস্ত করেন৷ এর পরই পুলিশ তারকবাবু এবং তাঁর ভাইকে গ্রেফতার করে পুলিশ৷
advertisement
আদালত সূত্রে খবর, এই মামলায় মোট দশ জন অভিযুক্ত ছিলেন৷ তাঁদের মধ্যে পাঁচজন কে দোষী সাব্যস্ত করেন বিচারক৷ তিন জনকে বেকসুর খালাস করার নির্দেশ দেওয়া হয়েছে৷ দু জন অভিযুক্ত এখনও পলাতক৷ আগামী মঙ্গলবার এই মামলার সাজা ঘোষণা করবেন বিচারক৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
TMC Councilor Arrest: জামিন নিতে আদালতে গিয়ে গ্রেফতার পানিহাটির তৃণমূল কাউন্সিলর, গণপিটুনির মামলায় নির্দেশ আদালতের
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement