advertisement

কোটাল এলেই ভাঙছে বাঁধ! নদী গ্রাস করছে গোটা গ্রাম! রাজ্যের অন্যতম সেরা ভ্রমণ ঠিকানার পাশেই এই হাল

Last Updated:

Sundarbans: প্রশাসনের দায়সারা কাজের জেরে নদীবাঁধে ধস গোসাবায়, আতঙ্কিত এলাকার মানুষজন। প্রায় ৪০ ফুট বাঁধ ধসে গিয়েছে।

+
নদীবাঁধে

নদীবাঁধে ধস গোসাবায়

গোসাবা, সুমন সাহা: গত কয়েকদিনের ভারি বৃষ্টি ও অমাবস্যার ভরা কোটালে জলের চাপে এবার বাঁধে ধস নামল গোসাবার গ্রামে। দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের বালি ১ গ্রাম পঞ্চায়েতের আমলামেথি গ্রামে গোমর নদীর বাঁধে হঠাৎই ধস নামে। প্রায় ৪০ ফুট নদীবাঁধ ধসের কারণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি সেচ দফতরে খবর দিলে সেচ দফতরের কর্মীরা এসে বাঁধ মেরামতির কাজ শুরু করেন।
এলাকার মানুষ দীর্ঘদিন ধরেই কংক্রিটের বাঁধের দাবি জানিয়েছেন, কিন্তু সেই বাঁধ এখনও হয়নি। আর তাই বর্ষাকাল বা প্রাকৃতিক দুর্যোগের সময় তো বটেই, সাধারণ অমাবস্যা ও পূর্ণিমার ভরা কোটালেও এলাকার সাধারণ মানুষ যথেষ্ট আতঙ্কিত থাকেন।
আরও পড়ুনঃ প্লাস্টিকের দাপটে হারাচ্ছে দাদু-ঠাকুরদার আমলের ‘এই’ জিনিস! শিল্পকে বাঁচিয়ে রাখতে মরিয়া দুর্গাপুরের ‘মোড়া গ্রাম’
গোসাবা ব্লকের সেচ দফতরের আধিকারিক বলেন, আপাতত এলাকা বিপদমুক্ত। জোরকদমে কাজ চলছে নদীবাঁধ মেরামতির।” এলাকার মানুষ দীর্ঘদিন ধরেই কংক্রিটের বাঁধের দাবি জানিয়েছেন, কিন্তু সেই বাঁধ এখনও হয়নি। এলাকার বাসিন্দারা বলেন, “জানিনা কবে এই বাঁধ কংক্রিটের হবে আদৌ হবে কিনা। দুর্বল নদীবাঁধের কারণে প্রাকৃতিক বিপর্যয় তো বটেই, অমাবস্যা ও পূর্ণিমার কোটালেও আমাদের বিপদের মধ্যে দিন কাটাতে হয়।”
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তার পাশাপাশি পূর্ণিমার কোটালে সুন্দরবন এলাকার নদীগুলি জোয়ারের সময় ফুলে ফেঁপে উঠেছে। ভরা কোটালের জলের চাপ সহ্য করতে না পেরে বাঁধে ধস নেমেছে। বাসিন্দাদের দাবি, গত মাসেও এখানে বাঁধে ধস নেমেছিল। সেচ দফতর দায়সারা ভাবে কোনও রকমে পলিথিন দিয়ে জলের স্রোতের ধাক্কা সামলানোর ব্যবস্থা করেছে। একটানা বৃষ্টির ফলে বাঁধের মাটি নরম হয়ে বারবার ধস নামছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কোটাল এলেই ভাঙছে বাঁধ! নদী গ্রাস করছে গোটা গ্রাম! রাজ্যের অন্যতম সেরা ভ্রমণ ঠিকানার পাশেই এই হাল
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement