South 24 Parganas News: খোলা সমুদ্র এবার হাতের মুঠোয়! ফ্রেজারগঞ্জে ঘুরতে যাওয়া পর্যটকদের জন্য অপেক্ষা করছে নতুন ভিউ
- Reported by:Nawab Ayatulla Mallick
- Published by:Purnendu Mondal
Last Updated:
বাঁধের উপর থেকেই দেখা যাবে খোলা সমুদ্র।
দক্ষিণ ২৪ পরগনা: জনপ্রিয় পর্যটন কেন্দ্র ফ্রেজারগঞ্জে চলছে নদীবাঁধ সংস্কার। আর যার ফলে খুশি স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পর্যটকরা। এই জায়গাটি ভাঙনপ্রবণ। এর আগে একাধিকবার ভাঙনে অনেকটা এলাকা সমুদ্রগর্ভে তলিয়ে গিয়েছে। ফলে সমুদ্র এগিয়ে এসেছে অনেকটা। এরপর প্রশাসন উদ্যোগ নিয়েছে বাঁধ সংস্কারের। এই জায়গাটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রের মধ্যে অন্তর্গত একটি জায়গা। রয়েছে ইতিহাসের ছোঁয়া। ফলে অনেকেই আসেন এখানে।
এ নিয়ে খুশি বিশ্বজিৎ চক্রবর্তী, প্রবীর প্রামাণিকের মত আরও অনেক স্থানীয় বাসিন্দা। এই জায়গাটি আগের থেকে এখন অনেক জনপ্রিয় হয়ে উঠেছে।
ফলে ফ্রেজারগঞ্জের বাঁধ সংস্কার করা খুবই জরুরি। ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার সামনে থেকেই একমিনিট গেলেই চোখে পড়বে এই জায়গাটি। এই জায়গার বাঁধ সংস্কার হয়ে গেলে এখানে আরও অনেক পর্যটক আসবে বলে মনে করছেন স্থানীয়রা। সেই সঙ্গে স্থানটি শুটকি মাছের ব্যবসা ও অন্যান্য অনেক উপায়ে উপকৃত হবেন স্থানীয়রা।
advertisement
advertisement
আরও পড়ুন: প্রায় কোনও খরচ ছাড়াই এই ব্যবসা শুরু বিপুল টাকা লাভ করতে পারবেন !
বাঁধ সংস্কার হয়ে গেলে বাঁধের উপর থেকেই দেখা যাবে খোলা সমুদ্র। বাঁধের অপর পাশে খোলা জায়গা পাওয়া যাবে কিছুটা। ফলে এই জায়গাটি খুবই জনপ্রিয় হয়ে উঠবে।
advertisement
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Nov 12, 2024 7:00 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: খোলা সমুদ্র এবার হাতের মুঠোয়! ফ্রেজারগঞ্জে ঘুরতে যাওয়া পর্যটকদের জন্য অপেক্ষা করছে নতুন ভিউ








