advertisement

South 24 Parganas Accident: প্রতিবেশী দাদার বাইকে চেপে স্কুলে যাওয়ার পথে মৃত্যুর হাতছানি! বিষ্ণুপুরে লরির চাকায় পিষ্ট খুদে পড়ুয়া-সহ যুবক

Last Updated:

South 24 Parganas Accident: প্রতিবেশী দাদার বাইকে চেপে স্কুলে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা। বিষ্ণুপুর থানার কাচবাগান মোড়ের কাছে লরির চাকায় পিষে মারা গেল খুদে স্কুল পড়ুয়া উমর মল্লিক (৭) ও সোহেল শেখ (২২)।

বিষ্ণুপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু এক খুদে পড়ুয়া-সহ যুবকের
বিষ্ণুপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু এক খুদে পড়ুয়া-সহ যুবকের
বিষ্ণুপুর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: বিষ্ণুপুরে পথ দুর্ঘটনায় মৃত স্কুল ছাত্র-সহ এক ব্যক্তি। শুক্রবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার অন্তর্গত কাচবাগান মোড়ের কাছে। ঘটনায় মৃত স্কুল ছাত্রের নাম উমর মল্লিক (৭) ও সোহেল শেখ (২২)।
জানা গিয়েছে, ওই স্কুল ছাত্র প্রতিবেশী যুবকের বাইকে চেপে স্কুলে যাচ্ছিল। স্থানীয় চকমানিক রামকৃষ্ণ পাঠমন্দির স্কুলের দ্বিতীয় শ্রেণীর পড়ুয়া উমর মল্লিক (৭)। বাখরাহাটের দিক থেকে চকমানিকে স্কুলে যাওয়ার পথে কাচবাগান মোড়ের কাছে রাস্তায় বাঁ দিকে ছিল একটি পণ্যবাহী গাড়ি।
আরও পড়ুনঃ  নিয়ম ভেঙে প্ল্যাটফর্মে দাপিয়ে বেরাচ্ছে ব্যাটারি চালিত গাড়ি! হাওড়া স্টেশনের কুলিদের ভাড়ায় টান, বাধ্য হয়ে রেল প্রশাসনের দারস্থ
সেই পণ্যবাহী গাড়িটির ডান দিক দিয়ে যেতে গিয়ে রাস্তাতেই বাইক নিয়ে পড়ে যায় দু’জনে। এরপরই লরির পিছনের চাকায় পিষে যায় দু’জনে। স্থানীয়রা তড়িঘড়ি ছুটে এসে খবর দেয় বিষ্ণুপুর থানায়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দু’জনকেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।
advertisement
advertisement
ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। স্থানীয়দের অভিযোগ, রাস্তা সংস্কারের কাজ চলছে। বেশ কিছুদিন ধরে রাস্তা কাটা অবস্থায় পড়ে রয়েছে।
আরও পড়ুনঃ পুলিশের মানবিক রূপ! বিরল রোগে আক্রান্ত শিশুর জন্য যা করলেন কান্দির আইসি, গর্বিত সকলে
পুলিশ সূত্রে খবর, মৃত দুজন বিষ্ণুপুর থানার জয়চন্ডীপুর পঞ্চায়েত এলাকার বাসিন্দা‌। মৃত পড়ুয়ার নাম উমর মল্লিক (৭)। মৃত প্রতিবেশীর নাম সোহেল শেখ (২২)। ঘাতক গাড়ি-সহ গাড়ির মালিক পালিয়ে গিয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়। মৃত স্কুল ছাত্রের সহপাঠীরাও এই ঘটনায় খুবই শোকাহত। স্থানীয়রা এই ঘটনায় সুষ্ঠ প্রতিকারের দাবি তুলেছেন। রাস্তা সারানোর দাবিতেও সরব হয়েছেন তারা। গোটা ঘটনায় শোকস্তব্ধ স্থানীয় বাসিন্দা থেকে সকলেই।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas Accident: প্রতিবেশী দাদার বাইকে চেপে স্কুলে যাওয়ার পথে মৃত্যুর হাতছানি! বিষ্ণুপুরে লরির চাকায় পিষ্ট খুদে পড়ুয়া-সহ যুবক
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement