advertisement

বঁটি হাতে ছেলে, মায়ের মাথায় দেদার কোপ! রক্তা ভাসল ঘর, শিউরে ওঠা ঘটনা বাংলায়

Last Updated:

West Bengal News: জানা গিয়েছে, ডায়মন্ড হারবার থানার মশাটহাট সংগ্রামপুরের বাসিন্দা আম্বিয়া বিবি একাই থাকতেন বাড়িতে। তার ৩ ছেলে আলাদা থাকে।

ফাইল ছবি
ফাইল ছবি
#ডায়মন্ড হারবার: ছেলের হাতে খুন হল মা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ডায়মন্ড হারবার থানার মশাটহাট সংগ্রামপুরে। মৃত মহিলা আম্বিয়া বিবি(৬৫)। অভিযুক্ত মেজো ছেলে জাহির উদ্দিন শাহ পলাতক।
জানা গিয়েছে, ডায়মন্ড হারবার থানার মশাটহাট সংগ্রামপুরের বাসিন্দা আম্বিয়া বিবি একাই থাকতেন বাড়িতে। তার ৩ ছেলে আলাদা থাকে। গত শনিবার আম্বিয়া বিবির সঙ্গে মেজো ছেলে জাহির উদ্দিন শাহর স্ত্রীর পারিবারিক কারণে অশান্তি হয়। এরপরই মেজো ছেলে জাহির শাহ বাড়ি ফিরে স্ত্রীর কথা শুনে মা-এর উপর চড়াও হয় বলে অভিযোগ। এমনকি বটির বাঁট দিয়ে মা আম্বিয়া বিবির মাথায় আঘাত করে। নিমেষে মাটিতে লুটিয়ে পড়ে আম্বিয়া বিবি। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে কলকাতায় স্থানান্তরিত করেন। অন্যদিকে সোমবার রাতে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে মৃত্যু হয় আম্বিয়া বিবির। আর এই খবর গ্রামে আসতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
advertisement
advertisement
নিহত বৃদ্ধার মেয়ে মাসুদা বিবির অভিযোগ, জায়গা জমি নিয়ে প্রায় সময়ই মায়ের সঙ্গে অশান্তি করত অভিযুক্ত ভাই জাহির শাহ। গত শনিবারও একই কারণে আম্বিয়া বিবিকে বটির বাঁট দিয়ে মাথায় আঘাত করে। যার জেরে মৃত্যু হয়েছে আম্বিয়া বিবির। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত ছেলে জাহির শাহ।
advertisement
অবশ্য এই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য মৃত মহিলার ছেলেরা পুলিশকে জানায়, তাদের মায়ের মাথায় গাছের ডাল পড়ে আহত হয়েছেন। তবে মৃত মহিলার মেয়ের দাবি, তার মা-কে মেজো ভাই জাহির শাহ খুন করেছে।
অন্যদিকে ঘটনায় ডায়মন্ড হারবার থানায় অভিযোগ জানানো হবে বলেও জানান মৃত মহিলার মেয়ে মাসুদা বিবি।
advertisement
আনিশ উদ্দিন মোল্লা
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বঁটি হাতে ছেলে, মায়ের মাথায় দেদার কোপ! রক্তা ভাসল ঘর, শিউরে ওঠা ঘটনা বাংলায়
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement