advertisement

হোটেলের মধ্যে রমরমিয়ে চলা মধুচক্রের পর্দা ফাঁস, গ্রেফতার ১৩

Last Updated:
#সিউড়ি: মধুচক্রের পর্দা ফাঁস ৷ বাসস্ট্যান্ড সংলগ্ন একটি হোটেলে হানা দিয়ে মধুচক্রের খোঁজ পেল পুলিশ ৷ ফের ঘটনাস্থল সিউরি ৷ ৫ জন মহিলাসহ ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷
গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ওই হোটেলে অভিযান চালায় পুলিশ ৷ আপত্তিকর অবস্থায় বেশ কয়েকজনকে হাতেনাতে আটক করে পুলিশ ৷ এরপর অভিযুক্তদের সিউড়ি থানায় নিয়ে আসা হয়েছে বলে জানা গিয়েছে ৷
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই হোটেলটিতে অচেনা ব্যক্তিদের আনাগোনা লেগেই ছিল ৷ দিনের বিভিন্ন সময়ে স্কুল পড়ুয়া থেকে অন্য পাড়ার মহিলারা ওই হোটেলে ঢুকতেই ৷ এরপর সন্দেহ হতেই পুলিশের কাছে অভিযোগ জানান পাড়ার বাসিন্দারা ৷ কিন্তু পুলিশের কাছে একাধিকবার অভিযোগ জানিয়েও কোনও কাজ হয়নি বলে অভিযোগ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা ৷
advertisement
advertisement
এর পাশাপাশি কিছুদিন আগেই পাড়ার ভিতরে মধুচক্র চালাতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে সিউড়ির প্রতিষ্ঠিত একটি ওষুধের দোকানের মালিক ৷ সিউড়ির হাটজন বাজার এলাকায় রমরমিয়ে চলত মধুচক্র ৷ একইসঙ্গে এই একই অভিযোগে বাড়ির ভিতর বহিরাগত ছেলে মেয়েদের নিয়ে এসে দেহ ব্যবসা চালানোর অভিযোগ উঠেছিল সৌরভ দাস নামে এক ব্যক্তির বিরুদ্ধে ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
হোটেলের মধ্যে রমরমিয়ে চলা মধুচক্রের পর্দা ফাঁস, গ্রেফতার ১৩
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement