advertisement

সমাজের দু:স্থ ছেলেমেয়েদের ভবিষ্যত সুরক্ষিত করতে বিনামূল্যে ক্যারাটে প্রশিক্ষণ দেন এই মহিলা

Last Updated:
#পাঁচকুলা: অমিতা মারওয়াহ ৷ হরিয়ানার পাঁচকুলার বাসিন্দা অমিতাই এখন আর পাঁচজন গৃহবধূর কাছে অনুপ্রেরণা ৷ কেন জানেন ? কারণ একদিকে তিনি যেমন ব্ল্যাক বেল্ট চ্যাম্পিয়ান ৷ আবার অন্যদিকে দুই কন্যা সন্তানের মা-ও ৷ তবে, শুধু তাই-ই নয় ৷ টাকার অভাবে তাদের ভবিষ্যত যাতে তলিয়ে না যায় ৷ লেই কারণে সমাজের দুস্থ: ছেলেমেয়েদের নিয়ে বিনামূল্যে ক্যারাটে প্রশিক্ষণ দেন অমিতা ৷
পাঁচকুলা থেকে কিছুটা দূরে অবস্থিত হাল্লোমাজরা ৷ সেখানেই একটি বিশাল বস্তিতে প্রতিদিন বিকেল ৫.৩০টা থেকে দেড় ঘণ্টার জন্য ক্লাস নেন অমিতা ৷ তাও সম্পূর্ণ নি:খরচায় ৷ চণ্ডীগড়ের এই পাঠশালায় ১৮ জন শিশুকে ক্যারাটে প্রশিক্ষণ দেন ৷ সেই সঙ্গে চলে অল্পবিস্তর পড়াশুনাও ৷ তবে, নিখরচায় এই সমাজসেবা বিফলে যায়নি অমিতার ৷ এই সমস্ত ছোট ছোট শিশুরাই আজ আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন ক্য়ারাটে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ৷ কিছু কিছু ক্ষেত্রে পুরষ্কারও জিতে আনে তারা ৷ আর শিশুদের সেই সাফল্যই অমিতার কাছে এক পরম প্রাপ্তি ৷ যা টাকা পয়সার থেকেও অনেক বেশি আনন্দের ৷
advertisement
প্রমোদ কুমার এবং সুরাজ কুমার ৷ হাল্লোমজরার দুই খুদে পড়ুয়া ৷ যারা Third Heroes Taekwondo International Championship এবং Para-Taekwondo 2017-তে যোগ দিয়েছিল ৷ থনবুড়ি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে এই চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়েছিল ব্যাঙ্ককে ৷ হংকং, চিন, উজবেকিস্তান, ইরান, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ফিলিপিনস, লাওস, বাংলাদেশ, পাকিস্তান, ইথিওপিয়া, নেপাল এবং কাতার ৷ এই দশটি দেশ যোগ দেয় এই প্রতিযোগিতায় ৷ সেই প্রতিযোগিতাতেই মেডেল জিতে আনে তারা  ৷
advertisement
advertisement
একাদশ শ্রেণীর ছাত্র প্রমোদ ৷ তার বাবা স্থানীয় একটি ফ্যাক্টরিতে কাজ করেন ৷ কিন্তু সেই টাকায় সংসার চলে না ৷ তাই স্কুলের পাট চুকিয়ে প্রমোদও কাজে লেগে পড়ে ৷ একটি ক্যাটারিং কোম্পানিতে ওয়েটারের কাজ করে প্রমোদ ৷ অন্যদিকে, সুরাজের বাবাও একটি মেডিকেল শপের সামান্য কর্মী ৷ ছেলের সাফল্যে বেজায় খুশি সুরাজের বাবা ৷ ব্যাঙ্ককে যাওয়ার আগে নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ডেও বিভিন্ন ক্যারাটে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন সুরাজ ৷
advertisement
অমিতা নিজে মেডিকেল ল্যাব টেকনলজি নিয়ে সায়েন্স গ্র্যাজুয়েট করেন ৷ স্কুলে পড়াকালীনই তিনি ক্যারাটে প্রশিক্ষণ নেওয়া শুরু করেছিলেন ৷ এরপরই বিয়ের পর শুরু করেন তিনি অমিতা মারওয়াহ অ্যাক্টিভিটি সোশ্যাইটি ৷ যে সোশ্যাইটিরই সদস্য এখন বিভিন্ন বস্তির ছোট্ট ছেলেমেয়েরা ৷ এই কাজ শুরু করার পর বাধাও পেয়েছেন অমিতা ৷ কিন্তু সেই সমস্ত বাধাকে অতিক্রম করে স্বামীর সাহায্যেই এগিয়ে চলেছেন অমিতা ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
সমাজের দু:স্থ ছেলেমেয়েদের ভবিষ্যত সুরক্ষিত করতে বিনামূল্যে ক্যারাটে প্রশিক্ষণ দেন এই মহিলা
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement