advertisement

মোবাইল দেখা নিয়ে মা-বাবার বকুনি! বিষ খেয়ে নিজেকে শেষ করে দিল দশম শ্রেণির পড়ুয়া, লরির ছাদ থেকে উদ্ধার মৃতদেহ

Last Updated:

School Student Kills Himself: জানা যাচ্ছে, মোবাইল দেখা নিয়ে মা-বাবার কাছে বকুনি খাওয়ার পর বিষ নিয়ে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা লরির ছাদে যায় ওই কিশোর। এরপর রাতের অন্ধকারে সেখানে বিষ খেয়ে আত্মঘাতী হয় সে।

সবং থানা
সবং থানা
সবং, পশ্চিম মেদিনীপুর, দিগ্বিজয় মাহালিঃ মোবাইল দেখা নিয়ে বকুনি দিয়েছিল মা-বাবা। এর জেরে রাগের মাথায় বিষ খেয়ে আত্মঘাতী দশম শ্রেণির এক পড়ুয়া। পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের বড়চাহারা এলাকায় ঘটনাটি ঘটেছে। এদিন সকালে লরির ছাদ থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
জানা যাচ্ছে, মৃত পড়ুয়ার নাম বুদ্ধদেব মন্ডল। তাঁর বয়স ১৬ বছর। চাঁদকুড়ি ইউনিয়ন হাইস্কুলের পড়ুয়া ছিল বুদ্ধদেব। গতকাল রাতে মোবাইল দেখার সময় বাবা-মা তাঁকে বকুনি দেয়। এর জেরেই বিষ খেয়ে ওই পড়ুয়া আত্মঘাতী হন বলে খবর।
আরও পড়ুনঃ উত্তরে ভয়াবহ বিপর্যয়! এর মাঝেই সিটংয়ে আটকে ৫ বাঙালি পর্যটক, কেমন আছেন তাঁরা, সেখানে কেমন পরিস্থিতি?
জানা যাচ্ছে, মোবাইল দেখা নিয়ে মা-বাবার কাছে বকুনি খাওয়ার পর বিষ নিয়ে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা লরির ছাদে যায় ওই কিশোর। এরপর রাতের অন্ধকারে সেখানে বিষ খেয়ে আত্মঘাতী হয় সে। এদিন সকালে তাঁর মৃতদেহ উদ্ধার হয়েছে।
advertisement
advertisement
বাড়ির চারদিকে বুদ্ধদেবের খোঁজ খবর করার পর সকালে লরির ছাদ থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করে সবং থানার পুলিশ।রবিবার দুপুরে মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।
(DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata)
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মোবাইল দেখা নিয়ে মা-বাবার বকুনি! বিষ খেয়ে নিজেকে শেষ করে দিল দশম শ্রেণির পড়ুয়া, লরির ছাদ থেকে উদ্ধার মৃতদেহ
Next Article
advertisement
West Bengal Weather Today: আরও বাড়বে তাপমাত্রা ! আগামী সপ্তাহে রাজ্যের দক্ষিণের কয়েক জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা
আরও বাড়বে তাপমাত্রা ! আগামী সপ্তাহে রাজ্যের দক্ষিণের কয়েক জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা
  • আরও বাড়বে তাপমাত্রা !

  • আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গের কয়েক জেলায় বৃষ্টির সম্ভাবনা

  • ২৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement