advertisement

Purulia News: ঠাণ্ডায় কুঁকড়ে গিয়েছিল, ভগবানের মতো এগিয়ে এল সিভিক ভলান্টিয়ার! মানবাজারে উদ্ধার ঝাড়খণ্ডের যুবক

Last Updated:

Purulia News: সিভিক ভলান্টিয়ারের উদ্যোগে ঝাড়খন্ড থেকে হারিয়ে ছেলেকে খুঁজে পেল পরিবার। উদ্ধার করল মানবাজার থানা।

+
উদ্ধার

উদ্ধার হওয়া যুবক

পুরুলিয়া, শান্তনু দাস: পুরুলিয়া জেলার মানবাজার থানার সিভিক ভলান্টিয়ারের তৎপরতায় পরিবারের কাছে ফিরল এক মানসিক ভারসাম্যহীন তরুণ। শুক্রবার গভীর রাতে মানবাজার বাসস্ট্যান্ডে প্রচণ্ড ঠান্ডার মধ্যে ঝাড়খণ্ডের রাগডি গ্রামের বাসিন্দা জয়দেব কুম্ভকারকে অস্বাভাবিকভাবে ঘোরাঘুরি করতে দেখেন মানবাজার থানার সিভিক ভলান্টিয়ার কাজল বন্দ্যোপাধ্যায়।
বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তিনি দ্রুত থানায় খবর দেন। পরে মানবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জয়দেবকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে জয়দেবের বাবা নন্দলাল কুম্ভকার মানবাজার থানায় এসে ছেলেকে নিয়ে যান। নন্দলালবাবু জানান, গতকাল হাট আসার সময় ছেলে বাসে চেপে পালিয়ে আসে, বহু খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে দুশ্চিন্তায় ছিলেন তিনি।
advertisement
আরও পড়ুন : স্ত্রী’র কথায় কান দেয়নি ‘অবাধ্য’ স্বামী, ফল মিলল হাতেনাতে! ঘরে ঢোকার জেদেই সব শেষ 
অবশেষে মানবাজার থানার পুলিশ ও সিভিক ভলান্টিয়ারের উদ্যোগে তিনি তাঁর হারিয়ে যাওয়া ছেলেকে ফিরে পান। ছেলেকে নিরাপদে ফিরে পেয়ে মানবাজার থানার পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার কাজল বন্দ্যোপাধ্যায়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন বাবা নন্দলাল কুম্ভকার। কাজলবাবুর এই মানবিক তৎপরতা ইতিমধ্যেই এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে। পুলিশের এমন মানবিক উদ্যোগে স্থানীয় বাসিন্দা রাকেশ কর্মকার জানান, এই তৎপরতার জন্য মানবাজার থানার পুলিশকে অসংখ্য ধন্যবাদ।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুলিশের দ্রুত পদক্ষেপ ও আন্তরিকতার ফলেই একটি পরিবার ফিরে পেল তাদের হারিয়ে যাওয়া মানসিক ভারসাম্যহীন ছেলেকে। পুলিশের এই মানবিক মুখ শুধু প্রশংসনীয়ই নয়, সমাজের কাছে এক অনুকরণীয় দৃষ্টান্ত। আমরা পুলিশের এই উদ্যোগকে আন্তরিকভাবে সাধুবাদ জানাই। আশা করি ভবিষ্যতেও পুলিশ এভাবেই মানুষের পাশে দাঁড়াবে, একই নিষ্ঠা ও মানবিকতা নিয়ে সমাজের কল্যাণে কাজ করে যাবে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: ঠাণ্ডায় কুঁকড়ে গিয়েছিল, ভগবানের মতো এগিয়ে এল সিভিক ভলান্টিয়ার! মানবাজারে উদ্ধার ঝাড়খণ্ডের যুবক
Next Article
advertisement
RG Kar: সিবিআইয়ের স্টেটাস রিপোর্ট বিশ্বাসযোগ্য নয়, অভিযোগ আরজি করের নির্যাতিতা চিকিৎসক-ছাত্রীর পরিবারের
সিবিআইয়ের স্টেটাস রিপোর্ট বিশ্বাসযোগ্য নয়, অভিযোগ আরজি করের নির্যাতিতা ছাত্রীর পরিবারের
  • নির্যাতিতার পরিবারের তরফে শিয়ালদহ আদালতে মঙ্গলবার নতুন করে একটি আবেদন করা হয়

  • স্টেটাস রিপোর্ট বিশ্বাসযোগ্য নয়, নির্যাতিতা চিকিৎসক পরিবারের আইনজীবীদের অভিযোগ

  • সিবিআই-কে তদন্তের দায়িত্ব দেওয়া ভুল ছিল, বলছেন নির্যাতিতার বাবা-মা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement