Maldah News: স্ত্রী'র কথায় কান দেয়নি 'অবাধ্য' স্বামী, ফল মিলল হাতেনাতে! ঘরে ঢোকার জেদেই সব শেষ
- Reported by:Jiam Momin
- Published by:Nayan Ghosh
Last Updated:
Maldah News: জোর করে ঢুকতে গিয়েছিলেন স্ত্রীর ঘরে। মর্মান্তিক পরিণতি হল স্বামীর। ধারালো বস্তুর আঘাতে প্রাণহানি মালদহের বামনগোলায়।
মালদহ, জিএম মোমিন: স্বামী-স্ত্রীর বচসার জেরে মর্মান্তিক পরিণতি স্বামীর। স্ত্রীর ধারালো বস্তুর আঘাতে প্রাণ গেল স্বামীর। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল মালদহের বামনগোলা থানার পাকুয়াহাট উত্তর শালালপুর গ্রামে। জানা গিয়েছে, মৃত স্বামীর নাম বিশ্বজিৎ সরকার (৩১), বাড়ি সংশ্লিষ্ট এলাকায়।
ঘটনায় খুনের অভিযোগ উঠেছে নিজের স্ত্রী পম্পা রায় সরকারের বিরুদ্ধে। জানা গিয়েছে, শনিবার গভীর রাতে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ বাধে। এরপর সেই বিবাদের জেরে স্বামীকে বুকে চাকু মেরে আঘাত করে স্ত্রী। ঘটনায় রাতেই স্ত্রীকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ।
আরও পড়ুন : রাজ্যজুড়ে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা! নাদনঘাটের পরীক্ষাকেন্দ্রগুলিতে কড়া নিরাপত্তা, অ্যাডমিট কার্ড খতিয়ে দেখলেন আইসি নিজে
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন রাতে আনুমানিক সাড়ে আটটা নাগাদ বিশ্বজিৎ বাইরে থেকে ঘরের মধ্যে প্রবেশ করতে গেলে তাঁর স্ত্রী পম্পা ঘরের মধ্যে ঢুকতে বাধা দেয়। এই নিয়ে শুরু হয় তাঁদের মধ্যে বিবাদ। এরপর বিশ্বজিতের স্ত্রী পম্পা বাড়ির ভেতর থেকে চাকু বের করে বিশ্বজিতের বুকে বাঁ দিকে আঘাত করে। বিশ্বজিতের চিৎকারে পরিবারের সদস্যরা তড়িঘড়ি ছুটে এসে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এরপর অবস্থার অবনতি হলে সেইখান থেকে রাতেই মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসা চলাকালীন এদিন গভীর রাতে মৃত্যু হয় বিশ্বজিতের। এদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বামনগোলা থানার পুলিশ। ঘটনাস্থল থেকেই বিশ্বজিতের স্ত্রী পম্পাকে গ্রেফতার করে পুলিশ। যদিও এই ঘটনায় খুনের আসল কারণ জানতে তদন্ত শুরু করেছে বামনগোলা থানার পুলিশ।
Location :
Maldah,West Bengal
First Published :
Nov 30, 2025 3:06 PM IST










