advertisement

Local Train: ভরসন্ধ্যায় ভিড়ে ঠাসা বনগাঁ লোকাল ফোঁসফোঁস করছে সাপ! আতঙ্কে হুলুস্থুল কাণ্ড

Last Updated:

Local Train: ভিড়ে ঠাসা বনগাঁ লোকালের মহিলা কামড়ায় সাপের আতঙ্কে হুলুস্থুল কাণ্ড, ঘটনার মুহূর্তের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়...

ট্রেনের কামরায় সাপ আতঙ্ক
ট্রেনের কামরায় সাপ আতঙ্ক
বারাসাত: ভিড়ে ঠাসা শিয়ালদহ বনগাঁ লোকালে সাপের আতঙ্ক! গোটা কম্পার্টমেন্টের যাত্রীদেরই সিটের উপর দাঁড়িয়ে করতে হল যাত্রা। সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে সেই মুহূর্তের ছবি। চলন্ত ট্রেনের কামড়ায় সাপের আতঙ্কে রীতিমতো হুলস্থুল পরিস্থিতির সৃষ্টি হয়। প্রাণ বাঁচাতে তখন ট্রেনে বসার জন্য নয়, সিটের উপর উঠে দাঁড়াতে চলে হুড়োহুড়ি, ঠেলাঠেলি। মহিলা কামরায় ঘটা এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে।
জানা গিয়েছে, ৭.২৪ মিনিটের শিয়ালদহ-বনগাঁ লোকাল বিধাননগর ছাড়ার পরই হঠাৎ চলন্ত ট্রেনের পিছনের মহিলা কামড়ায় যাত্রীরা দেখতে পান সাপ। এরপরই প্রাণ বাঁচাতে মুহূর্তে ছড়িয়ে পড়ে আতঙ্ক। চিৎকার চেঁচামেচিতে তখন নিজেদের বাঁচাতে বসার সিটে উঠে দাঁড়াতে শুরু হয় ঠেলাঠেলি, টানাটানি। যাত্রীরা কিছু বুঝে ওঠার আগেই গোটা কামরায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। চারজনের বসার সিটে তখন দাঁড়িয়ে প্রায় আট থেকে দশজন করে মহিলা যাত্রী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই মুহূর্তে যাত্রীদের করা ভিডিও।
advertisement
advertisement
ভিডিওয় দেখা গিয়েছে, আতঙ্ককে সঙ্গী করে বসার সিটে দাঁড়িয়ে ঝুলছেন মহিলা যাত্রীরা। প্রাণ বাঁচাতে তখন সকলের তীক্ষ্ণ নজর ট্রেনের কামরার মেঝেতে। চিৎকার করতে থাকেন মহিলা যাত্রীদের অনেকেই। ট্রেন তখন ছুটছে দমদমের দিকে। এক মহিলা যাত্রী জানিয়েছেন, ভিড়ে ঠাসা মহিলা কামরায় হঠাৎই আর্তনাদে সজাগ হন সকলে। দেখা যায় হুড়মুড় করে সব মহিলারা ট্রেনের আসনের উপর উঠে দাঁড়াচ্ছেন।
advertisement
আরও পড়ুনঃ ‘ছেলে দোষী হলে শাস্তি হোক’, যাদবপুর-কাণ্ডে ধৃতের বাবার দৃপ্ত দাবি, হাউহাউ করে কাঁদছেন মা
কী হয়েছে জানার আগেই বাকিরাও হুড়োহুড়ি করে সিটের উপর উঠে পড়েন। তারপর জানা যায় ট্রেন কম্পার্টমেন্টে সাপ রয়েছে। ট্রেন দমদমে ঢোকার পর জিআরপিকে বিষয়টি জানানো হলে, তারা এসে সাপটিকে খুঁজে নামিয়ে নেন। মহিলা যাত্রীরা, লোকাল ট্রেনের কামরায় কিভাবে সাপ এল তা নিয়ে কৌতুহলী হয়ে ওঠেন। জানা গিয়েছে, যাত্রীদের মধ্যে কারও ব্যাগ বা বস্তায় কোনওভাবে ছিল সাপটি। ট্রেন বিধান নগর ছাড়ার পরেই সে ব্যাগ থেকে বেরিয়ে আসে। এরপরই যাত্রীদের পায়ের কাছে সাপ দেখে সৃষ্টি হয় এই চরম আতঙ্ক তৈরি হয়।
advertisement
Rudra Narayan Roy
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Local Train: ভরসন্ধ্যায় ভিড়ে ঠাসা বনগাঁ লোকাল ফোঁসফোঁস করছে সাপ! আতঙ্কে হুলুস্থুল কাণ্ড
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement