advertisement

Pakistani Woman in West Bengal: পাকিস্তানের রাওয়ালপিণ্ডির মেয়ে চন্দননগরে গৃহবধূ! ৪৫ বছরের সংসারের পর এখন জেল হেফাজত, কী হবে এবার ফতেমার?

Last Updated:

Pakistani Woman in West Bengal: পাকিস্তানের উপর চাপ বাড়িয়ে চলেছে ভারত। এই পরিস্থিতিতে বিপাকে পড়েছেন চন্দননগরের পাক নাগরিক প্রৌঢ়া ফতেমা বিবি। গ্রেফতারের পর জেল হেফাজতের নির্দেশ।

ফতেমা বিবি
ফতেমা বিবি
চন্দননগর: ভারত-পাকিস্তান কূটনৈতিক সম্পর্কে বিরাট পরিবর্তন হয়েছে পহেলগাঁওতে জঙ্গিহামলার পর। পাকিস্তানের উপর চাপ বাড়িয়ে চলেছে ভারত। এই পরিস্থিতিতে বিপাকে পড়েছেন চন্দননগরের পাক নাগরিক প্রৌঢ়া ফতেমা বিবি। ভোটার তালিকায় নাম রয়েছে, তাই এতদিন ভোট দিয়েছেন ভারতে। পাক নাগরিক ওই মহিলাকে গ্রেফতারের পর চন্দননগরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
নাগরিকত্ব রয়েছে পাকিস্তানের তবে ভোট দেন ভারতে। দীর্ঘ ৪৫ বছর ধরে ভারতেই রয়েছেন পাকিস্তান নাগরিক ফতেমা বিবি। তাঁর স্বামী ও দুই কন্যা নিয়ে তাঁদের পরিবার রয়েছে। চন্দননগরের কুঠির মাঠ এলাকার বাসিন্দা ফাতেমা বিবি (মল্লিক)। তিনি যে ভারতীয় ভোটার তার প্রমাণ রয়েছে নির্বাচন কমিশনের ভোটার তালিকায়। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
advertisement
আরও পড়ুন: ‘আঙুল ছুঁতেই গল গল করে গড়াচ্ছে রক্ত’! CID-খ্যাত দয়ার বাইশ বছরের কেরিয়ারে ভয়ঙ্কর কাণ্ড, জানলে শিউরে উঠবেন
একজন পাকিস্তানের নাগরিক এ দেশের ভোটার কীভাবে হলেন সেই নিয়ে প্রশ্ন তুলছে রাজনৈতিক দলগুলো। চন্দননগর পুরো নিগমের ডেপুটি মেয়র মুন্না আগারওয়াল বলেন, ‘৪৫ বছর আগে এই বিষয়টি খোঁজখবর করা উচিত ছিল। ১৯৮০ সালে আমাদের সরকার ছিল না যারা ছিল তারা বলতে পারবে কীভাবে ভোটার লিস্টে নাম উঠল। যেহেতু উনি ৪৫ বছর ধরে এখানে সংসার করছেন তাই ট্রাইবুনালে মানবিক দিক থেকে এর মীমাংসা করা হবে। মহিলার কোনও অবৈধ কার্যকলাপ নেই, সেই দিক থেকে মানবিক দৃষ্টিভঙ্গিতে সরকার বিবেচনা করবে। ১৯৮০ সালে যখন এসেছে বামফ্রন্ট সরকার ছিল, তারা বলতে পারবে। আধার কার্ড, ভোটার কার্ড, কর্পোরেশনের কোনও বিষয় না, এটা ভারত সরকার এবং নির্বাচন কমিশন বলতে পারবে।’
advertisement
advertisement
আরও পড়ুন: ‘এই পরিস্থিতি যদি বজায় থাকে…’ মুর্শিদাবাদ হিংসায় স্বরাষ্ট্র মন্ত্রকে রিপোর্ট রাজ্যপালের! উল্লেখ ৩৫৬ ধারার! অনুচ্ছেদ ৩৫৬ কী?
গতকাল চন্দননগর থানা ফতেমা বিবিকে গ্রেফতার করে চন্দননগর আদালতে পেশ করে। তাঁর ১৪ দিনের জেলা হেফাজতের নির্দেশ দেয় আদালত। ফতেমার পরিবার গতকালই জানিয়েছিল, বয়সজনিত কারণে নানা ব্যাধি রয়েছে তাঁর। হাঁটুতে অস্ত্রোপচার করতে হবে। ওষুধ ছাড়া এক মুহুর্তও চলে না। এই অবস্থায় একজন মানুষ কী করে জেলে থাকবেন?
advertisement
স্থানীয় বাসিন্দা ফতেমার প্রতিবেশীরাও সরকারের কাছে আবেদন করছেন, বিষয়টি মানবিক দৃষ্টিভঙ্গি থেকে দেখা উচিত। প্রায় চার দশকের বেশি সময় ধরে একজন মানুষ ভারতে রয়েছেন। তিনি ভোট দেন, অন্যান্য সব ধরনের পরিচয়পত্র রয়েছে। যেহেতু আইন মেনে মুজফফর মল্লিকের সঙ্গে তাঁর বিবাহ হয়েছিল। তাঁদের দুজনের সন্তান সন্ততি রয়েছে। এখন ওই মহিলাকে পাকিস্তান ফেরত পাঠালে সে যাবে কার কাছে? তাঁর তো পাকিস্তানে কেউ নেই। প্রশ্ন তুলছেন আত্মীয়-পরিজনেরা।
advertisement
সোমনাথ ঘোষ
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Pakistani Woman in West Bengal: পাকিস্তানের রাওয়ালপিণ্ডির মেয়ে চন্দননগরে গৃহবধূ! ৪৫ বছরের সংসারের পর এখন জেল হেফাজত, কী হবে এবার ফতেমার?
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement