advertisement

Asansol District Hospital: জেলা হাসপাতালের মুকুটে নয়া পালক! চালু হয়ে গেল শিশুদের ডায়াবেটিস চিকিৎসা কেন্দ্র, ঘরের কাছেই মিলবে পরিষেবা

Last Updated:

Asansol District Hospital: বুধবার আসানসোল জেলা হাসপাতালে আনুষ্ঠানিকভাবে এই পরিষেবার সূচনা হয়। জানা যাচ্ছে, এই প্রথম এখানে শিশুদের ডায়াবেটিস চিকিৎসা কেন্দ্র (টাইপ ১) চালু হল।

শিশুদের ডায়াবেটিস চিকিৎসা কেন্দ্র
শিশুদের ডায়াবেটিস চিকিৎসা কেন্দ্র
আসানসোল, পশ্চিম বর্ধমান, দীপক শর্মাঃ আসানসোল জেলা হাসপাতালের মুকুটে জুড়ল আরও একটি পালক। হাসপাতালে শুরু হল নয়া এক পরিষেবা। এবার এই জেলা হাসপাতালেই শিশুদের ডায়াবেটিস চিকিৎসা কেন্দ্র (টাইপ ১) চালু হয়ে গেল।
বুধবার আসানসোল জেলা হাসপাতালে আনুষ্ঠানিকভাবে এই পরিষেবার সূচনা হয়। জানা যাচ্ছে, এই প্রথম এখানে শিশুদের ডায়াবেটিস চিকিৎসা কেন্দ্র (টাইপ ১) চালু হল। আসানসোল জেলা হাসপাতালের সুপার ডঃ নিখিল চন্দ্র দাস জানিয়েছেন, শিশুদের টাইপ ওয়ান ডায়াবেটিস চিকিৎসা কেন্দ্রে মূলত যে সকল শিশুরা ইনসুলিনের উপর নির্ভরশীল তাঁদের চিকিৎসা করা হবে।
আরও পড়ুনঃ হাতের কাজেই আয়ের দিশা! বাঁশের ঝুড়ি-কুলো বানিয়ে ভাল টাকা লাভ করছেন মাহালিরা, দিন দিন বাড়ছে চাহিদা
প্রসঙ্গত, পশ্চিম বর্ধমান জেলার অন্যতম গুরুত্বপূর্ণ একটি শহর হল আসানসোল। এবার সেই আসানসোল জেলা হাসপাতালের মুকুটেই একটি নতুন পালক জুড়ল। বুধবার থেকে চালু হল আরও এক নতুন পরিষেবা।
advertisement
advertisement
এদিন থেকে এই হাসপাতালে শিশুদের ডায়াবেটিস চিকিৎসা কেন্দ্র (টাইপ ১) চালু হল। এই প্রথম এখানে এই পরিষেবা শুরু হল বলে জানা যাচ্ছে। মূলত যে সকল শিশুরা ইনসুলিনের উপর নির্ভরশীল তাঁদের চিকিৎসা এই শিশুদের টাইপ ওয়ান ডায়াবেটিস চিকিৎসা কেন্দ্রে করা হবে বলে জানিয়েছেন হাসপাতালের সুপার। ফলে স্থানীয় মানুষজনকে আর দূরে ছুটতে হবে না বলে আশা করা হচ্ছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Asansol District Hospital: জেলা হাসপাতালের মুকুটে নয়া পালক! চালু হয়ে গেল শিশুদের ডায়াবেটিস চিকিৎসা কেন্দ্র, ঘরের কাছেই মিলবে পরিষেবা
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim:  'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
  • সিপিএমে দমবন্ধ পরিস্থিতি, দাবি প্রতীক উরের৷

  • তৃণমূলে যোগ দিয়েও নিশানা মহম্মদ সেলিমকে৷

  • মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় প্রতীক উর৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement