advertisement

Nadia Football Cup: 'আমরা নারী, আমরাই পারি' স্লোগানে মুখরিত নদিয়া! শুরু হল নরেন্দ্র মহিলা ফুটবল কাপ, বর্ষবরণের শীতে ময়দানে ঝড়

Last Updated:

Nadia Women Football Cup: নদিয়ায় শুরু হল নরেন্দ্র মহিলা ফুটবল কাপ। মহিলাদের ক্ষমতায়নে অভিনব উদ্যোগ। হুদা আদিবাসী ক্লাব ময়দানে একদিনের ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছে বিজেপি নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা।

+
নদিয়ায়

নদিয়ায় শুরু হল নরেন্দ্র মহিলা ফুটবল কাপ

চাকদহ, নদিয়া, মৈনাক দেবনাথ: নদিয়ায় শুরু হল নরেন্দ্র মহিলা ফুটবল কাপ। মহিলাদের ক্ষমতায়নে অভিনব উদ্যোগ। নদিয়ায় মহিলাদের ক্ষমতায়ন ও খেলাধুলার মাধ্যমে সামাজিক অগ্রগতির বার্তা দিতে শুরু হয়েছে নরেন্দ্র মহিলা ফুটবল কাপ।
“আমরা নারী, আমরাই পারি”-এই স্লোগানকে বাস্তবে রূপ দিতে নদিয়ার হুদা আদিবাসী ক্লাব ময়দানে একদিনের ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে বিজেপি নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা। মহিলাদের সামনের সারিতে এগিয়ে আনার লক্ষ্যে এই উদ্যোগকে ঘিরে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
আরও পড়ুনঃ টোটোর দাপটে হারিয়ে যাচ্ছে দুই বাংলার ঐতিহ্য টানা রিকশা! আয় নামমাত্র, অভাবের মধ্যেও টিকে আভিজাত্যের তিন চাকা
খেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সভানেত্রী অপর্না নন্দী, স্থানীয় বিধায়ক, দলের জেলা ও মণ্ডল স্তরের নেতৃত্ব এবং সমাজের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ। তাঁদের উপস্থিতিতে খেলোয়াড়দের উৎসাহ ও আত্মবিশ্বাস আরও বেড়েছে বলে মত অংশগ্রহণকারীদের।
advertisement
advertisement
সূত্রের খবর, এই একদিনের টুর্নামেন্টে নদিয়া জেলার মোট চারটি বিধানসভা কেন্দ্র থেকে মহিলা ফুটবল দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বিজয়ী দলকে আকর্ষণীয় ট্রফির পাশাপাশি আর্থিক সহায়তা প্রদান করা হবে।
আরও পড়ুনঃ শীতের মরশুমে আলু চাষ করেই বড়লোক! কৃষি বিজ্ঞানীদের এই সামান্য টিপস মেনে চললে দারুণ ফলন পাবেন, মুনাফাই মুনাফা
আয়োজকদের মতে, এই পুরস্কার কেবল সম্মান নয়, ভবিষ্যতে আরও ভালভাবে খেলাধুলা চালিয়ে যাওয়ার অনুপ্রেরণাও জোগাবে। এদিন জেলা সভানেত্রী অপর্না নন্দী বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সবসময়ই মহিলাদের ক্ষমতায়ন ও অগ্রগতির পক্ষে জোর দিয়েছেন। সেই ভাবনাকে অনুসরণ করেই নদিয়া জেলায় মহিলাদের আরও বেশি করে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত করতে এই কর্মসূচি নেওয়া হয়েছে। তিনি আরও জানান, আগামী দিনে জেলার বিভিন্ন প্রান্তে এই ধরনের আরও ক্রীড়া ও সামাজিক উদ্যোগ গ্রহণ করা হবে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এলাকাবাসী ও ক্রীড়াপ্রেমীদের মতে, মহিলাদের নিয়ে এমন ফুটবল প্রতিযোগিতা সমাজে ইতিবাচক বার্তা দিচ্ছে। খেলাধুলার মাধ্যমে আত্মবিশ্বাস, নেতৃত্বগুণ ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে উঠবে-এমনটাই আশা সকলের।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia Football Cup: 'আমরা নারী, আমরাই পারি' স্লোগানে মুখরিত নদিয়া! শুরু হল নরেন্দ্র মহিলা ফুটবল কাপ, বর্ষবরণের শীতে ময়দানে ঝড়
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement