advertisement

Murshidabad News: সেনাতে যোগ দেওয়ার প্রস্তুতির মাঝেই আচমকা পথ দুর্ঘটনা! অকালে প্রাণ গেল মুর্শিদাবাদের যুবকের, শোকে বিহ্বল পরিবার

Last Updated:

Murshidabad News: সেনাবাহিনীর পরীক্ষার প্রস্তুতি নিতে জাতীয় সড়কের ধারে দৌড়ানোর সময় লরির ধাক্কায় মৃত্যু হল এক যুবকের, জখম আরও এক যুবক।

মুর্শিদাবাদে পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যু
মুর্শিদাবাদে পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যু
জঙ্গিপুর, তন্ময় মণ্ডল: সেনাবাহিনীর পরীক্ষার প্রস্তুতি নিতে জাতীয় সড়কের ধারে দৌড়ানোর সময় লরির ধাক্কায় মৃত্যু হল এক যুবকের, জখম আরও এক যুবক। বুধবার সকালে ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মুর্শিদাবাদে সুতি থানার অন্তর্গত মুরালিপুকুর এলাকায়। এমন দুর্ঘটনায় প্রাণ হারালেন ২২ বছর বয়সী রাহুল সিংহ নামে এক যুবক। তার বাড়ি সুতি থানা এলাকায়।
জানা গিয়েছে, বুধবার ভোরের দিকে রাহুল ও তাঁর সঙ্গী সুমন দাস সেনাবাহিনীর পরীক্ষার প্রস্তুতির অংশ হিসেবে শারীরিক সক্ষমতা বাড়াতে জাতীয় সড়কের পাশে দৌড়াচ্ছিলেন। সেই সময় হঠাৎ করেই পিছন দিক থেকে একটি দ্রুতগতির লরি এসে তাঁদের ধাক্কা দেয়। প্রত্যক্ষদর্শীদের মতে, ধাক্কার অভিঘাতে রাহুল সিংহ রাস্তায় ছিটকে পড়েন এবং গুরুতরভাবে আহত হন। স্থানীয় মানুষজন তড়িঘড়ি ছুটে এসে আহতদের উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান।
advertisement
advertisement
হাসপাতালে পৌঁছনোর পর চিকিৎসকরা রাহুল সিংহকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় গুরুতর আহত হন তাঁর সঙ্গী সুমন দাস। প্রাথমিক চিকিৎসার পর তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা তাকে বহরমপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। রাহুল সিংহের অকালমৃত্যুতে তাঁর পরিবার ভেঙে পড়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পরিবারের সদস্যদের দাবি, ভবিষ্যতে সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন দেখছিলেন রাহুল। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারাতে হল তাকে।
ঘটনার খবর পেয়ে সুতি থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে। কীভাবে দুর্ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখছে সুতি থানার পুলিশ। ঘটনার জেরে কান্নার রোল গোটা গ্রাম সহ পরিবার জুড়েই।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: সেনাতে যোগ দেওয়ার প্রস্তুতির মাঝেই আচমকা পথ দুর্ঘটনা! অকালে প্রাণ গেল মুর্শিদাবাদের যুবকের, শোকে বিহ্বল পরিবার
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement