advertisement

Murshidabad News: শ্রাদ্ধশান্তি মিটেছে দু’মাস আগে, তাঁকেই স্টেশনে বসে থাকতে দেখে চোখ কপালে স্থানীয়দের! ঘরে ফিরলেন শরৎ

Last Updated:

Murshidabad News: ছয় মাস আগে নিখোঁজ হয়ে যান শরৎ মুর্মু। খোঁজ না পেয়ে শ্রাদ্ধশান্তি করেছিল পরিবার। কিন্তু তিনিই ফিরলেন হঠাৎ করে।

শরৎ মুর্মু
শরৎ মুর্মু
লালবাগ, মুর্শিদাবাদ: চেন্নাইয়ে কাজে যাওয়ার পথে প্রায় ছয় মাস আগে নিখোঁজ হয়ে যান শরৎ মুর্মু। এরপর দীর্ঘ সময় ধরে পরিবারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর কোনও সন্ধান মেলেনি। অবশেষে হতাশ হয়ে নবগ্রাম থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করে পরিবার।
তারপরেও কোনও সন্ধান না মেলায় তাঁকে মৃত ভেবে নিয়ে ধর্মীয় রীতি অনুযায়ী পরিবারের পক্ষ থেকে তাঁর শ্রাদ্ধশান্তিও সম্পন্ন করা হয়। পরিবার সূত্রে জানা যায়, প্রায় দু’মাস আগে শরৎ মুর্মুর কয়েকজন পরিচিত ও সঙ্গী দাবি করেছিলেন, তিনি নাকি রাস্তায় মারা গিয়েছেন। সেই খবরেই পরিবার ভেঙে পড়ে।
advertisement
advertisement
কিন্তু হঠাৎ শুক্রবার ভগবানগোলা স্টেশন চত্বরে এক ব্যক্তিকে দেখতে পান স্থানীয়রা। যাঁর সঙ্গে নিখোঁজ শরৎ মুর্মুর মিল রয়েছে। এই খবর সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই সূত্র ধরেই পরিবার খোঁজ শুরু করে এবং অবশেষে নিশ্চিত হয়, ওই ব্যক্তিই নিখোঁজ শরৎ মুর্মু।
আরও পড়ুন: ফাস্টফুডকে টা-টা বাই-বাই! পটাশপুরের স্কুলে খুদেদের টিফিনে পুষ্টির লড়াই, এলাহি আয়োজন
খবর পেয়ে ভগবানগোলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে নিজেদের হেফাজতে নেয় এবং তাঁর পরিচয় যাচাইয়ের পর পরিবারের হাতে তুলে দেয়। দীর্ঘ ছয় মাস পর প্রিয়জনকে ফিরে পেয়ে আবেগে ভেঙে পড়ে পরিবার। একইসঙ্গে এমন ঘটনায় বেশ অবাক হয়েছেন প্রতিবেশীরা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: শ্রাদ্ধশান্তি মিটেছে দু’মাস আগে, তাঁকেই স্টেশনে বসে থাকতে দেখে চোখ কপালে স্থানীয়দের! ঘরে ফিরলেন শরৎ
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পরিমাণ কমবে, উত্তরবঙ্গের কয়েক জেলায় বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি চলবে, জেনে নিন আবহাওয়ার আপডেট
দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পরিমাণ কমবে, উত্তরবঙ্গের কয়েক জেলায় বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি চলবে, জেনে নিন আবহাওয়ার আপডেট
  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পরিমাণ কমবে

  • বিক্ষিপ্ত ভাবে দু’-এক জায়গায় বৃষ্টি চলবে

  • আবার মঙ্গলবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement