advertisement

Murshidabad News: সেতু নেই, বিয়ে হচ্ছে না যুবক-যুবতীদের, চিকিৎসা নিয়েও ভোগান্তি! ঝিল্লির বাসিন্দাদের বেনজির দুর্ভোগ, ফিরে তাকান না কেউ

Last Updated:

Murshidabad News: একের পর এক প্রতিশ্রুতি দেওয়া হয় সাধারণ মানুষদের, কিন্তু স্থানীয় বিধায়করা ভুলে যান এই সেতু নির্মাণের কথা। তাই গ্রামবাসীরা ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় বিধায়কের উপর।

+
ঝুঁকির

ঝুঁকির জীবন যাত্রা খড়গ্রামের ঝিল্লিতে 

মুর্শিদাবাদ, তন্ময় মণ্ডল: মুর্শিদাবাদের খড়গ্রাম ব্লকের ঝিল্লি খাসপুর অঞ্চলের পুরাডাঙ্গা এলাকায় বয়ে গেছে দ্বারকা নদী। সেই নদীর উপর তৈরি করা হয়েছে অস্থায়ী সেতু, প্রাণের ঝুঁকি নিয়েই পারাপার করছে ঝিল্লি অঞ্চলের মানুষজন। গ্রামবাসী অভিযোগ ভোট আসে ভোট যায়, একের পর এক প্রতিশ্রুতি দেওয়া হয় সাধারণ মানুষদের, কিন্তু স্থানীয় বিধায়করা ভুলে যান এই সেতু নির্মাণের কথা। তাই গ্রামবাসীরা ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় বিধায়কের উপর।
ইতিমধ্যেই পঞ্চায়েত থেকে নির্মাণ করা হয়েছে একটি কালভাট সেতু। সেই অস্থায়ী সেতু বর্ষাকালে জলের তলায় চলে যায়। ফলে পারাপার করতে হয় নৌকা দিয়ে। হাজার হাজার মানুষের পারাপার এই দ্বারকা নদীর উপর দিয়েই। বছরের পর বছর একটাই দাবি দ্বারকা নদীর উপর স্থায়ী সেতু নির্মাণ করা। এই সেতুর কারণেই চিকিৎসার জন্য ছুটে যেতে হয় বীরভূম জেলায়।
advertisement
advertisement
শুধু কী তাই, এই সেতুর কারণেই মুর্শিদাবাদের ঝিল্লি অঞ্চল এলাকায় সাধারণ মানুষের উন্নয়নের থমকে যাচ্ছ বলেই অভিযোগ গ্রামবাসীর। এর পাশাপাশি এই অঞ্চলে পারিবারিক সম্বন্ধ তৈরি করতে অনিচ্ছুক হয় পার্শ্ববর্তী এলাকার মানুষজন। এই কারণেই অনেক যুবক-যুবতীর বিয়ে আটকে যায় এমনটাও অভিযোগ করছে এলাকার মানুষজন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কয়েক মাস পার হলেই ২০২৬ এর বিধানসভা ভোট। আর সেই ভোট প্রচারই আসে এই অস্থায়ী সেতুর ওপর দিয়েই রাজনৈতিক নেতারা। তাহলে কী স্থানীয় নেতৃত্বরা দেখেও না দেখার চেষ্টা করেন। খড়গ্রামের বিধায়ক আশিস মার্জিত জানিয়েছেন, “আমরা সংশ্লিষ্ট দফতরে জানিয়েছি। ইতিমধ্যেই পঞ্চায়েতের তরফে একটি অস্থায়ী সেতু নির্মাণ করা হয়েছে। আগামী দিনে সেতু নির্মাণের চিন্তা ভাবনা রয়েছে।”
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: সেতু নেই, বিয়ে হচ্ছে না যুবক-যুবতীদের, চিকিৎসা নিয়েও ভোগান্তি! ঝিল্লির বাসিন্দাদের বেনজির দুর্ভোগ, ফিরে তাকান না কেউ
Next Article
advertisement
Civic Volunteer: স্ত্রীকে আনতে যাচ্ছিলেন, মাঝপথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
স্ত্রীকে আনতে যাওয়ার পথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
  • মোটরসাইকেলকে কুকুরের তাড়া, পালাতে গিয়ে দুর্ঘটনা৷

  • কালনায় পথ দুর্ঘটনায় মৃত সিভিক ভলেন্টিয়ার৷

  • কুকুরের উপদ্রব নিয়ে সরব স্থানীয় বাসিন্দারা৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement