advertisement

Mother Daughter: মঙ্গলবার মেয়ে, বুধে মায়ের ভয়ঙ্কর মৃত্যু! বরানগরে ভয়াবহ ঘটনা, বাসিন্দাদের শিউরে ওঠা বয়ান

Last Updated:

Mother Daughter: বরানগরে মা-মেয়ের মৃতদেহ উদ্ধার কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য স্থানীয় বাসিন্দার গলায়।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
সুবীর দে, বরানগর: বরানগরে বাড়ি থেকে উদ্ধার মা ও মেয়ের মৃতদেহ। চাঞ্চল্য এলাকায়। ঘটনার তদন্তে বরানগর থানার পুলিশ। বরানগর টি এন চ্যাটার্জী রোড এলাকায় বাড়ি থেকে উদ্ধার হল মা ও মেয়ের মৃতদেহ। ২২ বছর বয়সী দেবলীনা ভৌমিকের মৃতদেহ উদ্ধার হয় মঙ্গলবার রাতে।
আর তারপর আজ, বুধবার মৃত দেবলীনা ভৌমিকের মা ৫২ বছর বয়সী দেবী ভৌমিকের মৃতদেহ উদ্ধার হয়। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। মৃতদেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে বরানগর থানার পুলিশ। মা ও মেয়ের কীভাবে মৃত্যু হল, তার তদন্তে বরানগর থানার পুলিশ। বাড়িতে মা ও মেয়ে একাই থাকতেন।
advertisement
advertisement
এদিকে, বরানগরে মা-মেয়ের মৃতদেহ উদ্ধার কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য স্থানীয় বাসিন্দার গলায়। তিন দিন আগে মৃত্যু হয়েছিল মেয়ে দেবলীনা ভৌমিকের। তিন দিন ধরে নিজের মেয়েকে আগলে বসেছিলেন মা দেবী ভৌমিক।
জানা গিয়েছে, দেবী ভৌমিক সিজিওফ্রেনিয়া রোগে আক্রান্ত ছিলেন। মেয়ের মৃতদেহ উদ্ধারের সময় মা দেবী ভৌমিক জানিয়েছিলেন, মেয়েকে আগলে ধরে বসে ছিলাম তার বাঁচার আশায়। মেয়ের মৃতদেহ মঙ্গলবার পুলিশ নিয়ে যাওয়ার পর বুধাবর দুপুরে ঘরের মধ্যে মা দেবী ভৌমিকের মৃতদেহ উদ্ধার হয়।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mother Daughter: মঙ্গলবার মেয়ে, বুধে মায়ের ভয়ঙ্কর মৃত্যু! বরানগরে ভয়াবহ ঘটনা, বাসিন্দাদের শিউরে ওঠা বয়ান
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement