advertisement

IMA: মেদিনীপুরের প্রসূতি মৃত্যুতে সাসপেনশন প্রত্যাহার করা উচিত বলে মত আইএমএ অ্যাকশন কমিটির

Last Updated:

মেদিনীপুর মেডিক্যাল কলেজে প্রসূতি মৃত্যুর জেরে চিকিৎসকদের সাসপেনশন অবিলম্বে প্রত্যাহার করা উচিত বলে জানাল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএম এ)-এর বেঙ্গল স্টেট অ্যাকশন কমিটি।

মেদিনীপুর মেডিক‍্যাল কলেজ
মেদিনীপুর মেডিক‍্যাল কলেজ
কলকাতা: মেদিনীপুর মেডিক্যাল কলেজে প্রসূতি মৃত্যুর জেরে চিকিৎসকদের সাসপেনশন অবিলম্বে প্রত্যাহার করা উচিত বলে জানাল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএম এ)-এর বেঙ্গল স্টেট অ্যাকশন কমিটি।
শনিবার, কমিটির পক্ষ থেকে জানানো হয়, প্রোটোকল অনুযায়ী শো কজ করার পরে অপরাধীরও আত্মপক্ষ সমর্থনের অধিকার থাকে সেই জায়গা থেকে অবিলম্বে সাসপেনশন তুলে নেওয়া উচিত মত কমিটির।
advertisement
advertisement
সূত্রের খবর, কমিটির পক্ষ থেকে জানান হয়েছে, যেহেতু দেহের ময়নাতদন্তের রিপোর্টে মাল্টি অর্গান ফেলিওর দেখা গিয়েছে ফলে মৃত্যুর কারণ সেপটিক শকও হতে পারে।
সেইক্ষেত্রে, সংক্রমণের আশঙ্কাও রয়ে যায় এই বিষয়ে আরও বিশদ ও সঠিক তদন্তের প্রয়োজন বলেই অভিমত অ্যাকশন কমিটির সদস্যদের।
advertisement
প্রসঙ্গত, মেদিনীপুর মেডিক্যালে প্রসূতির মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর অভিযোগ ওঠে।
অভিযোগ, যে ওষুধ কোম্পানির স্যালাইন ব্যবহার করা হয়েছিল, সেই কোম্পানিকে গত ১০ ডিসেম্বর নিষিদ্ধ বলে ঘোষণা করেছিল স্বাস্থ্য দফতর। মামণি রুইদাস নামে প্রসূতিকে মেদিনীপুর মেডিক্যালে ভর্তি করা হয়। অস্ত্রোপচার হলে এক সন্তানের জন্ম দেন তিনি। অভিযোগ, স্যালাইন নেওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন। গত, ১০ জানুয়ারি মামণি রুইদাসের মৃত্যু হয়। ঘটনায় উত্তজনা ছড়ায় হাসপাতাল চত্বরে। এরপরেই রিপোর্ট চায় স্বাস্থ্য দফতর।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
IMA: মেদিনীপুরের প্রসূতি মৃত্যুতে সাসপেনশন প্রত্যাহার করা উচিত বলে মত আইএমএ অ্যাকশন কমিটির
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement