Jal Tarang: ফাঁকা সসের বোতল, ভাঙা টাইলস কোনটাই ফেলেন না! এসব দিয়েই ইনি বানিয়ে ফেলেন একের পর এক তরঙ্গ বাদ্যযন্ত্র
- Reported by:Rahi Haldar
- Published by:Purnendu Mondal
Last Updated:
পুরাতন ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে তিনি তৈরি করে ফেলেছেন বিভিন্ন সুরেলা তরঙ্গ বাদ্যযন্ত্র
হুগলি: জল তরঙ্গ এই বাদ্যযন্ত্রটির সঙ্গে হয়ত অনেকেই পরিচিত। বিভিন্ন আকারের বাটির মধ্যে জল রেখে তাতে কাঠের লাঠি দিয়ে ঠোকা মারতেই বিভিন্ন সুরেলা শব্দ উৎপন্ন হয়। ভারতীয় সংগীত ঘরনারা একটি সুপ্রাচীন বাদ্য যন্ত্র হল জল তরঙ্গ। মধ্যযুগীয় সময় থেকেই ভারতীয় উপমহাদেশে এই জল তরঙ্গের প্রচলন শুরু হয়। তবে বর্তমানে ইন্ডিয়ান ট্রাডিশনাল মিউজিকের মধ্যে জল তরঙ্গের প্রচলন একেবারেই কমে এসেছে। নতুন যুগের মিউজিসিয়ানরা গিটার ড্রামসের জামানায় প্রায় ভুলতেই বসেছে ভারতীয় শাস্ত্রীয় সংগীতের এই বাদ্যযন্ত্রকে। তবে এখনও এমন অনেক মানুষ আছেন যারা নিয়মিত চর্চা করেন তরঙ্গ বাদ্যযন্ত্রের। এমনই এক ব্যক্তি হলেন হুগলির সোমনাথ ব্যানার্জি। যিনি তরঙ্গ বাদ্যযন্ত্র নিজের হাতেই তৈরি করেন। এবং এখনও পর্যন্ত তিনি তৈরি করে ফেলেছেন প্রায় সাত ধরনের তরঙ্গ বাদ্যযন্ত্র !
পুরাতন ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে তিনি তৈরি করে ফেলেছেন বিভিন্ন সুরেলা তরঙ্গ বাদ্যযন্ত্র। ফাঁকা সসের বোতল, প্লাস্টিক কোলড্রিংসের বোতল, পিভিসি পাইপ, বাঁশ, টেরাকোটা, এমনকি মেঝের টাইলস দিয়েও তৈরি করেছেন তিনি এক বিশেষ শব্দ কম্পন বিশিষ্ট বাদ্যযন্ত্র। তার কোনটার নাম দিয়েছেন তিনি কাঁচ তরঙ্গ, কোনটা বা বোতল তরঙ্গ। শব্দ তরঙ্গকে সুরের মধ্যে নিয়ে এসে তার এই অনবদ্য সৃষ্টি তাকে এনে দিয়েছে একাধিক স্বীকৃতিও।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
হুগলির শ্রীরামপুরের বাসিন্দা সোমনাথ মুখার্জি। সংগীতে হাতে খড়ি তার বাবার থেকে। সোমনাথ বাবুর বাবা নীরদ বরণ বন্দোপাধ্যায় ছিলেন পঞ্চাশের দশকের একজন খ্যাতনামা ডান্স ড্রামার সংগীত পরিচালক। তবে বাবা মারা যাবার পর সেই ভাবে আর সংগীতের সঙ্গে যুক্ত ছিলেন না। পেশায় তিনি একজন গার্মেন্টসের কর্মচারী ছিলেন। নতুন করে সংগীতের বাদ্যযন্ত্র তৈরি করার অনুপ্রেরণা পেয়েছেন তার স্ত্রীর থেকে।
advertisement
সোমনাথ ব্যানার্জি জানিয়েছেন, তার বাড়ির কাজ যখন হচ্ছিল তখন মার্বেলের টাইলস পাতার কাজ চলছিল। সেই সময় সেই টাইলসের শব্দ শুনে তার মধ্যে যে শব্দ তরঙ্গ বেরোচ্ছে তার দ্বারা জাইলোফোন জাতীয় বাদ্যযন্ত্র তৈরি করা যায়। তাই থেকেই তিনি বানাতে শুরু করেন বিভিন্ন শব্দ তরঙ্গ যন্ত্র। কখনও কাঁচের টুকরো দিয়ে বানিয়েছেন কাঁচ তরঙ্গ। কখনও বাঁশ কেটে বানিয়েছেন বাঁশ তরঙ্গ। যা শুনে তাজ্জব হচ্ছেন নেটিজেনরা।
advertisement
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Feb 01, 2025 7:33 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jal Tarang: ফাঁকা সসের বোতল, ভাঙা টাইলস কোনটাই ফেলেন না! এসব দিয়েই ইনি বানিয়ে ফেলেন একের পর এক তরঙ্গ বাদ্যযন্ত্র










