advertisement

Amrit Bharat Station Scheme: স্টেশনে পা রাখলেই আলাদা আমেজ! জঙ্গলমহলের গুরুত্বপূর্ণ এই স্টেশনের ভোল বদলের পাশাপাশি ডবল ধামাকার অপেক্ষা, আপ্লুত যাত্রীরা

Last Updated:
Amrit Bharat Station Scheme: কয়েক দিনের ব্যবধানে বদলে গেল জঙ্গলমহলের এই রেল স্টেশনের চেহারা। ভারতীয় রেলের অমৃত ভারত প্রকল্পের অধীনে স্টেশনের প্রবেশদ্বার থেকে প্ল্যাটফর্ম—সবই এখন চকচকে।
1/6
৯.৪১ কোটি টাকায় বদলে গেল রাজ্যের এই স্টেশন। ছোটবেলা থেকে এই স্টেশনকে যারা দেখেছেন তারা চিনতেই পারছেন না স্টেশনের রূপ এতটাই ঝাঁ চকচকে। দেওয়াল জুড়ে ফুটিয়ে তোলা হয়েছে পুরুলিয়ার লোকসংস্কৃতি ও গ্রামীণ জীবনযাত্রা। আগামী ১৪ মার্চ অমৃত ভারত স্টেশন রূপে এই স্টেশনের উদ্বোধন হবে আনুষ্ঠানিকভাবে। ‌ নতুন সাজে সেজেছে বরাভূম স্টেশন। (ছবি ও তথ্য সংগ্রহে: শর্মিষ্ঠা ব্যানার্জি)

2/6
রাজ্যের একাধিক স্টেশনকে অমৃত ভারত স্টেশনে রূপান্তরিত করা হচ্ছে। ‌এর মধ্যে রয়েছে বাংলার একাধিক স্টেশন। সেখানে পুরুলিয়া-চান্ডিল রেলপথের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন বরাভূম। সেই স্টেশনকেই ‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্পের আওতায় সাজানো হয়েছে।

3/6
এই স্টেশনের উপর দিয়ে দূরপাল্লার বহু গুরুত্বপূর্ণ ট্রেন যাতায়াত করে। পাশাপাশি নিত্যযাত্রীরা এই স্টেশনের উপর নির্ভরশীল জীবনযাত্রার জন্য। এছাড়াও অযোধ্যা পাহাড় বেড়াতে আসা পর্যটকদের কাছে গুরুত্বপূর্ণ এই রেলস্টেশন। কারণ এখান থেকে অযোধ্যা পাহাড় যাওয়া অনেকটাই সহজ।

4/6
এবিষয়ে এক রেল যাত্রী চাঁদনী সাউ বলেন, স্টেশন সুন্দরভাবে সেজে ওঠায় তিনি খুবই খুশি। অনেক কিছুই নতুনভাবে করা হয়েছে। স্টেশন দেখে ভাল লাগছে। তবে যদি ট্রেনের সংখ্যা বাড়ানো হত এবং এই স্টেশনে আরও বেশ কিছু ট্রেনের স্টপেজ দেওয়া হত তাহলে তাদের অনেকটাই উপকার হত।

5/6
এবিষয়ে দক্ষিণ-পূর্ব রেলের এজিআরএম সৌমিত্র মজুমদার বলেন, পুরুলিয়ার অন্যান্য স্টেশন গুলির পাশাপাশি বরাভূম স্টেশন অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় আসছে। আগামী ১৪ তারিখে এর আনুষ্ঠানিক উদ্বোধন রয়েছে। তাই শেষ মুহূর্তে সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে।‌ আগামী দিনে থার্ড লাইনের কাজ হলে এই স্টেশন আরও উন্নত হবে।

6/6
ছোটবেলা থেকে এই স্টেশন যারা দেখেছেন বর্তমান রূপ দেখে তারাও অবাক হয়ে যাচ্ছেন। পাশাপাশি অবাক হচ্ছেন নিত্যযাত্রীরা। রঙিন চিত্রকলা চারিদিকে, প্রশস্ত ওভারব্রিজ, রয়েছে লিফটের ব্যবস্থা। গুরুত্বপূর্ণ এই স্টেশন অমৃত ভারত প্রকল্পের আওতায় আশায় খুশি জঙ্গলমহলবাসী। (ছবি ও তথ্য সংগ্রহে: শর্মিষ্ঠা ব্যানার্জি)