PM Modi Brigade Rally: মোদির ব্রিগেডের জন্য স্পেশ্যাল ট্রেন! মালদহ ও নিউ ফারাক্কা থেকে হাওড়া যাওয়ার বিশেষ পরিষেবা, জানুন সময়সূচি
- Reported by:JIAM MOMIN
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Indian Railways: ১৪ মার্চ কলকাতার ব্রিগেড ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভার আগে যাত্রীদের সুবিধার জন্য মালদহ টাউন ও নিউ ফারাক্কা থেকে হাওড়া পর্যন্ত বিশেষ ট্রেন চালানোর ঘোষণা করেছে ভারতীয় রেল
কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ১৪ই মার্চ কলকাতার ব্রিগেড ময়দানে সভা করবেন প্রধানমন্ত্রী। তার আগে জেলায় জেলায় শুরু হয়েছে সভায় যাওয়ার প্রস্তুতি। তবে প্রধানমন্ত্রীর সভায় যাতায়াতের ক্ষেত্রে জেলার মানুষদের যেন অসুবিধায় না পড়তে হয়। সেই দিকে লক্ষ্য রেখে এবারে বিশেষ উদ্যোগ নিল রেল কর্তৃপক্ষ।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
advertisement
আগামী ১৩ মার্চ থেকে এই বিশেষ ট্রেন পরিষেবা চালু হবে বলে রেল সূত্রে জানা গিয়েছে। ঘোষণা অনুযায়ী, ট্রেন নাম্বার ০৩৪২০ মালদহ টাউন-হাওড়া স্পেশ‍্যাল ট্রেনটি ১৩ মার্চ থেকে যাত্রা শুরু করবে। ট্রেনটি মালদহ টাউন স্টেশন থেকে রাত ৯টা ১০ মিনিটে ছেড়ে পরদিন ভোর ৫টা ১০ মিনিটে হাওড়ায় পৌঁছবে। অন্যদিকে, ফেরার পথে ট্রেন নাম্বার ০৩৪১৯ হাওড়া-মালদহ টাউন স্পেশ‍্যাল ট্রেনটি ১৪ মার্চ থেকে চালু হবে। এই ট্রেনটি হাওড়া স্টেশন থেকে সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে ছেড়ে পরদিন ভোর ৩টা ৫৫ মিনিটে মালদহ টাউন স্টেশনে পৌঁছবে।
advertisement
এছাড়াও, ট্রেন নাম্বার ০৩৪২২ নিউ ফারাক্কা-হাওড়া স্পেশ‍্যাল ট্রেনটি ১৩ মার্চ থেকে চলাচল শুরু করবে। ট্রেনটি নিউ ফারাক্কা জংশন রেল স্টেশন থেকে রাত ৯টায় ছেড়ে পরদিন ভোর ৪টা ৩০ মিনিটে হাওড়া স্টেশনে পৌঁছবে। ফেরার পথে ট্রেন নাম্বার ০৩৪২১ হাওড়া-নিউ ফারাক্কা স্পেশ‍্যাল ট্রেনটি ১৪ মার্চ থেকে চালু হবে। এটি হাওড়া থেকে রাত ৯টা ২০ মিনিটে ছেড়ে পরদিন ভোর ৫টায় নিউ ফারাক্কা জংশনে পৌঁছবে।
advertisement
রেল কর্তৃপক্ষের মতে, যাত্রীদের সুবিধার্থে বিভিন্ন রুটে আনরিজার্ভড স্পেশ‍্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে যাত্রীদের বাড়তি চাপের কথা মাথায় রেখেই এই বিশেষ ট্রেনগুলি চালানোর পরিকল্পনা করা হয়েছে। এর ফলে বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী সাধারণ যাত্রীরা অনেকটাই স্বস্তি পাবেন এবং ভিড় কমাতে সাহায্য করবে এই অতিরিক্ত ট্রেন পরিষেবা। (ছবি ও তথ্য: জিএম মোমিন)






