advertisement

Haldia Port Fire: হলদিয়া বন্দরে আগুন, দাউদাউ করে উঠছে লেলিহান শিখা, নেভানোর চেষ্টা চালাচ্ছে দমকল

Last Updated:

Fire: হলদিয়া বন্দরে অগ্নিকাণ্ড। বন্দরের দু-নম্বর বার্থে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

হলদিয়া বন্দরে আগুন
হলদিয়া বন্দরে আগুন
হলদিয়া: হলদিয়া বন্দরে অগ্নিকাণ্ড। বন্দরের দু-নম্বর বার্থে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মালপত্র নামানোর মোবাইল ক্রেনে আগুন লাগে। সূত্রের খবর, হলদিয়া বন্দরের নিজস্ব বেশ কয়েকটি দমকলের ইঞ্জিন ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন দমকলের কর্মীরা। এখনও হতাহতের কোনও খবর নেই। তবে কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি।
বন্দর সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতের দিকে জাহাজ থেকে পণ্য নামানো চলছিল। সেই কাজ চলাকালীন আচমকাই মোবাইল ক্রেনে আগুন লেগে যায়। তারপরেই তা ছড়িয়ে পড়তে শুরু করে। হলদিয়া বন্দরের নিজস্ব বেশ কয়েকটি দমকলের ইঞ্জিন তড়িঘড়ি পৌঁছে যায় ঘটনাস্থলে। তবে কীভাবে আগুন লাগল তা এখনও পর্যন্ত জানা যায়নি। 
advertisement
সুজিত ভৌমিক
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Haldia Port Fire: হলদিয়া বন্দরে আগুন, দাউদাউ করে উঠছে লেলিহান শিখা, নেভানোর চেষ্টা চালাচ্ছে দমকল
Next Article
advertisement
Iran USA War Update: বুধবার থেকেই মাইক্রোসফট, গুগল, ইন্টেল-এর মতো মার্কিন সংস্থায় হামলা? চরম হুঁশিয়ারি দিল ইরান
বুধবার থেকেই মাইক্রোসফট, গুগল, ইন্টেল-এর মতো মার্কিন সংস্থায় হামলা? চরম হুঁশিয়ারি দিল ইরান
  • এবার মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিকে নিশানা করবে ইরান?

  • মাইক্রোসফট, মেটা, ইন্টেল-এর মতো সংস্থায় হামলার হুঁশিয়ারি৷

  • বুধবার রাত থেকেই হামলা, চরম হুঁশিয়ারি তেহরানের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement