advertisement

Lok Sabha Election 2024: পঞ্চায়েত প্রধানের সংসার চলে দেওয়াল লিখে! ভোটের আগে ব্যস্ততা তুঙ্গে

Last Updated:

Lok Sabha Election 2024: গৌতম দাস ছোট থেকেই চিত্র অঙ্কনে পটু। পরবর্তীতে জীবিকা হিসেবে দেওয়াল লিখনকে বেছে নেন। ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচনে তিনি প্রথমবার গ্রাম পঞ্চায়েতের প্রধান হন

+
দেওয়াল

দেওয়াল লিখছেন পঞ্চায়েত প্রধান 

মুর্শিদাবাদ: তিনি পঞ্চায়েত প্রধান, কিন্তু তিনি পেশায় দেওয়াল লিখন শিল্পী। আর সেই পঞ্চায়েত প্রধান দেওয়াল লিখন শিল্পীর ওপর‌ই এখন ভরসা শাসকদল তৃণমূল কংগ্রেসের। বর্তমানে দেওয়াল লিখন শিল্পীদের কদর চরমে। ভোটের মরশুমে তাঁদের ডাক পড়ে বিভিন্ন জায়গায়। তবে পঞ্চায়েত প্রধান হলেও তিনি নিজেই দলের হয়ে দেওয়াল লিখছেন। মুর্শিদাবাদের হরিহরপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতম কুমার দাস এমনই কাণ্ড ঘটিয়েছেন। তিনি পঞ্চায়েত অফিসে গিয়ে এলাকার মানুষকে পরিষেবা দেওয়ার পাশাপাশি ভোটের আগে দিনরাত এক করে দেওয়াল লিখছেন।
গৌতম দাস ছোট থেকেই চিত্র অঙ্কনে পটু। পরবর্তীতে জীবিকা হিসেবে দেওয়াল লিখনকে বেছে নেন। ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচনে তিনি প্রথমবার গ্রাম পঞ্চায়েতের প্রধান হন। তবে বর্তমানে তাঁর কাছে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত হরিহরপাড়া এলাকায় দলীয় প্রার্থী আবু তাহের খানের হয়ে দেওয়াল লেখা।
advertisement
advertisement
এবারের লোকসভা নির্বাচনে ত্রিমুখী লড়াই জমে উঠেছে মুর্শিদাবাদ কেন্দ্রে। সেখানে খোদ পঞ্চায়েত প্রধানকে দলের হয়ে দিনরাত এক করে দেওয়াল লিখতে দেখে খুশি এলাকায় তৃণমূল কর্মী-সমর্থকরা। আমজনতার অনেকেই তাঁর এই ভূমিকার প্রশংসা করেছেন
কৌশিক অধিকারী
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha Election 2024: পঞ্চায়েত প্রধানের সংসার চলে দেওয়াল লিখে! ভোটের আগে ব্যস্ততা তুঙ্গে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement