advertisement

কলেজে পড়াশোনার চাপ নিতে পারছি না, বাপি তো বকবে! সুইসাইড নোটে লেখে ঋষিক

Last Updated:

উত্তরপাড়া ও হিন্দমোটর স্টেশনের মাঝে রেলের ট্র্যাকে দেহ পাওয়া যায় হুগলির সিঙ্গুরের বাসিন্দা ঋষিকের৷ মাথা ও ধড় আলাদা ছিল৷ বৃহস্পতিবার সন্ধে থেকে নিখোঁজ ছিল ঋষিক৷

#সিঙ্গুর: পড়াশোনার চাপ ও ইংরেজিতে পঠনপাঠনের চাপ নিতে পারেনি সেন্ট জেভিয়ার্স কলেজের প্রথম বর্ষের ছাত্র ঋষিক কোলে৷ সুইসাইড নোটে এ কথাই লিখেছে ঋষিক৷ উত্তরপাড়া ও হিন্দমোটর স্টেশনের মাঝে রেলের ট্র্যাকে দেহ পাওয়া যায় হুগলির সিঙ্গুরের বাসিন্দা ঋষিকের৷ মাথা ও ধড় আলাদা ছিল৷ বৃহস্পতিবার সন্ধে থেকে নিখোঁজ ছিল ঋষিক৷
ঋষিক কোলে ঋষিক কোলে
সুইসাইড নোটে ঋষিক লিখেছে, 'টিচারদের ইংলিশে পড়ানো মাথার উপর দিয়ে যাচ্ছে৷ কম্পিউটার ক্লাস তো কিছু বুঝতেই পারছি না৷ কলেজে পড়াশোনার লেভেল খুব হাই৷ নিজে থেকেই এত টাকা দিয়ে ভর্তি হলাম৷ চাপ নিতে পারছি না৷ বাপি তো বকবে৷ আমার ওখানে ভর্তি হওয়াটাই ভুল হয়েছে৷ পড়াশোনার চাপ নিতে না-পারায় আত্মহত্যা করছি৷'
advertisement
advertisement
জানা গিয়েছে, রবিবার হস্টেলে ভর্তি হন ঋষিক৷ মঙ্গলবার পর্যন্ত ক্লাসও করে৷ বুধবার সকাল ১০টা পর্যন্ত হস্টেলে দেখা যায় তাকে৷ এর পর থেকে তার কোনও খোঁজ পাওয়া যায়নি ৷ বেনিয়াপুকুর থানায় মিসিং ডায়েরি করেন পরিবার৷ জয়েন্ট সিপি ক্রাইমের সঙ্গে দেখাও করেন তার বাবা৷ ইংরেজি মাধ্যমের সঙ্গে মানাতে পারছিলেন না ৷ রুমমেটকে সেই কথা জানিয়েছিলেন ঋষিক ৷ জেভিয়ার্স কলেজে ২ দিন ক্লাস করেন ৷ ৮টার মধ্যে ৪টি ক্লাসে উপস্থিত ছিলেন ঋষিক৷ খাবার খেয়ে হস্টেল থেকে বেরোন ৷ বালতি কিনতে যাওয়ার নামে বেরোন ঋষিক ৷ ফিরে কলেজে যাবেন বলে বন্ধুদের জানান৷ পিঠে ব্যাগ নিয়েই হস্টেল থেকে বেরোন ঋষিক ৷ কিন্তু সিসিটিভি ফুটেজে ঋষিককে কলেজের দিকে যেতে দেখা যায়নি৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কলেজে পড়াশোনার চাপ নিতে পারছি না, বাপি তো বকবে! সুইসাইড নোটে লেখে ঋষিক
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement