advertisement

Howrah News: মাত্র ৫০ টাকাতেই এক প্লেট চিকেন বিরিয়ানি, তার যা স্বাদ! কোথায় গেলে পাবেন?

Last Updated:

Howrah News: দু'মাসেই বেশ জনপ্রিয়তা মিলেছে। শুরুতে অধিকাংশ স্থানীয় ক্রেতা এলেও বর্তমানে দূর থেকেও ক্রেতা আসছে।

+
মাত্র

মাত্র ৫০ টাকাতেই এক প্লেট চিকেন বিরিয়ানি

হাওড়া: মাত্র ৫০ টাকায় এক প্লেট বিরিয়ানি! এই বিরিয়ানির স্বাদও মন্দ নয়। চিকেন আলু ঝুরঝুরে রাইস সঙ্গে স্যালাড। মাত্র ৫০ টাকার প্লেটেই এলাহী আয়োজন। শুনতে অবিশ্বাস্য মনে হলেও সত্যি। এই অবিশ্বাস্য দামে বিরিয়ানি মিলছে হাওড়ার ৫৮ গেট সুইস গেট সংলগ্ন বাজারে। অল্প দিনেই এই বিরিয়ানি সুনাম ছড়িয়েছে এলাকায়। বর্তমান জেলা জুড়ে এক প্লেট বিরিয়ানি দাম ১০০ টাকা বা তার বেশি। সেই জায়গায় এই অল্প দামে বিরিয়ানি বেশ পছন্দের তালিকায় রয়েছে ক্রেতার।
দু’মাসেই বেশ জনপ্রিয়তা মিলেছে। শুরুতে অধিকাংশ স্থানীয় ক্রেতা এলেও বর্তমানে দূর থেকেও ক্রেতা আসছে। উলুবেড়িয়া-গাদিয়াড়া রোডের পার্শ্ববর্তীতেই এই বিরিয়ানির দোকান। প্রতিদিন দুপুর পার হলেই বিরিয়ানির গন্ধ ছড়িয়ে পড়ে এলাকায়। তারপর ধীরে ধীরে ক্রেতারা এসে ভিড় জমায়। ৫০ টাকার এক প্লেট বিরিয়ানি বসে খাওয়া এবং পার্সেলেরও উভয় ব্যবস্থা রয়েছে।
advertisement
advertisement
ক্রেতাদের কথায়, ৫০ টাকার বিরিয়ানি হলেও স্বাদ মন্দ নয়। সঙ্গে চিকেন আলু এবং স্যালেড। হালকা গন্ধযুক্ত ঝুরঝুরে রাইস ক্রেতাদের ভীষণ পছন্দের এই বিরিয়ানি। দাম কম হলেও স্বাদ বেশ।
আরও খবর পড়তে ফলো করুন
advertisement
এ প্রসঙ্গে বিক্রেতা জানান, গ্রামীন এলাকার মানুষের সাধ্যের কথা ভেবেই ৫০ টাকা এক প্লেট বিরিয়ানি। ৭০ টাকায় এক প্লেটের তুলনায় মাংসের সাইজ একটু ছোট। তবে কোয়ালিটিতে কোনও কমতি নেই। সে কারণেই বিরিয়ানির চাহিদা রয়েছে। স্কুল-কলেজ পড়ুয়া থেকে সাধারণ মানুষ নিয়মিত আসছেন এই বিরিয়ানির টানে। প্রায় প্রতিদিন দুপুর থেকে রাত পর্যন্ত কয়েক ঘন্টা চাহিদা সঙ্গে বিক্রি হয় এই ৫০ টাকার বিরিয়ানি। ৫০ টাকার বিরিয়ানি ছাড়াও ৭০ বা তার বেশি দামেও বিরিয়ানি রয়েছে এখানে।
advertisement
—– রাকেশ মাইতি
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: মাত্র ৫০ টাকাতেই এক প্লেট চিকেন বিরিয়ানি, তার যা স্বাদ! কোথায় গেলে পাবেন?
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim: 'উনি চেনেন হুমায়ুন আর শতরূপ!' সেলিমের চোখের জলকে কুম্ভীরাশ্রু বললেন প্রতীক উর
'উনি চেনেন হুমায়ুন আর শতরূপ!' সেলিমের চোখের জলকে কুম্ভীরাশ্রু বললেন প্রতীক উর
  • প্রতীক উরের নিশানায় মহম্মদ সেলিম৷

  • প্রতীক উর সম্পর্কে বলতে গিয়ে সেলিমের চোখে জল৷

  • সেলিমের চোখের জলকে 'কুম্ভীরাশ্রু' বলে কটাক্ষ প্রতীক উরের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement