advertisement

Fraud Racket: পুলিশ অফিসারের বাড়ি ভাড়া নিয়েছিল 'ওরা', সেখানেই রমরমিয়ে চলছিল...! খবর জানাজানি হতেই যা ঘটল

Last Updated:

Fraud Racket: পুলিশ আধিকারিকের বাড়ি ভাড়া নিয়েই চলছিল এই চক্র! বিধাননগর সাইবার ক্রাইম শাখার পুলিশ মোট ১১টি মোবাইল ফোন, ১৫ টি ডেবিট কার্ড, ৪টি সিম কার্ড ফোনের, একটি রাবার স্টাম্প ও তিনটি ব্যাংকের চেক বইও বাজেয়াপ্ত করেছে। ধৃতদের এদিন আদালতে পেশ করা হয়।

বাড়িতেই চলছিল প্রতারণা চক্র
বাড়িতেই চলছিল প্রতারণা চক্র
মথুরাপুর: মথুরাপুর থানার ওসির নিউ ব্যারাকপুরের বাড়িতেই চলছিল এমন চক্র! প্রতারণার অভিযোগের তদন্তে নেমে সন্ধান পেতেই পুলিশের জালে গ্রেফতার পাঁচ অভিযুক্ত। ধৃতরা হলেন রাজা পাল, বিকাশ সমাদ্দার, রাজদীপ দে, রাজ পল ও সুমন্ত মণ্ডল। ধৃতদের বাড়ি নিউ ব্যারাকপুর ও মধ্যমগ্রাম এলাকায়। তাদের থেকে বিধাননগর সাইবার ক্রাইম শাখার পুলিশ মোট ১১টি মোবাইল ফোন, ১৫ টি ডেবিট কার্ড, ৪টি সিম কার্ড ফোনের, একটি রাবার স্টাম্প ও তিনটি ব্যাংকের চেক বইও বাজেয়াপ্ত করেছে। ধৃতদের এদিন আদালতে পেশ করা হয়।
এক ব্যক্তির কড়া প্রতারণার অভিযোগের তদন্তে নামে বিধাননগর সাইবার ক্রাইম বিভাগ। এরপরই জানা যায় দীর্ঘদিন ধরে নিউ ব্যারাকপুরের লিচু বাগানের লেলিন সরণীতে মথুরাপুর থানার ওসির বাড়িতে ঘর ভাড়া নিয়ে মোটা অংকের টাকার ঋণ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণা চক্র খুলেছিল অভিযুক্তরা।
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর মেয়ের সঙ্গে ১০ বছরের প্রেম! আজও সেই সম্পর্ক অস্বীকার করেন দু’জনেই, প্রভাসের সেই প্রেমিকা কে জানেন? চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে
মথুরাপুর থানার ওসির ওই বাড়িটি বর্তমানে দেখাশোনা করতেন তাঁর ভাইপো। সেখানেই বহিরাগত ছেলেমেয়েদের নিয়ে এসে এই প্রতারণার চক্র চালানো হচ্ছিল। বিধাননগর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম বিভাগের একটি দল গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান চালায়। এই ঘটনার সঙ্গে আরও কারা জড়িত রয়েছে, এইভাবে কাদের প্রতারণা করা হয়েছে সে বিষয়ে আরও তথ্য জানার চেষ্টা চালাচ্ছে তদন্তকারীরা।
advertisement
advertisement
Rudra Narayan Roy 
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Fraud Racket: পুলিশ অফিসারের বাড়ি ভাড়া নিয়েছিল 'ওরা', সেখানেই রমরমিয়ে চলছিল...! খবর জানাজানি হতেই যা ঘটল
Next Article
advertisement
Mamata Banerjee-Abhishek Banerjee Meeting: কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
  • দুপুর তিনটের পর থেকে এই বৈঠক হয় কালীঘাটের বাড়িতে

  • বিধানসভা ভোটের প্রার্থী তালিকা নিয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে, সূত্রের খবর

  • পাশাপাশি রাজ্যসভা ভোটের প্রাথী নিয়েও আলোচনা বলেই সূত্রের খবর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement