advertisement

Bankura News: চোখ থেকে গোটা শরীরে ছড়িয়ে পড়ে ক্যান্সার! অদম্য লড়াই শেষে জয়ী প্রাক্তন শিক্ষক

Last Updated:

বাঁকুড়ার গোয়েঙ্কা বিদ্যায়তনের বাংলা বিভাগের শিক্ষক আলোক মণ্ডল। আজ থেকে প্রায় আড়াই দশক আগে ক্যান্সারের সঙ্গে তাঁর লড়াই শুরু হয়েছিল। চেন্নাইয়ে চিকিৎসা করতে গিয়ে চোখে ধরা পড়ে ক্যান্সার

+
title=

বাঁকুড়া: ক্যানসার মানেই মৃত্যু নয়। গোটা শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়লেও মনে জোর থাকলে জীবন যুদ্ধে যে জেতা যায় তা প্রমান করলেন শিক্ষক অলোক মণ্ডল। ১৯৯৯ সালে হঠাৎ ফুলে গিয়েছিল ডান চোখ। স্থানীয় চিকিৎসক জানিয়ে দেন জ্বটিলরোগ, বাঁকুড়ায় চিকিৎসা সম্ভব নয়। এরপর ডান চোখে ব্যথা এবং বুকভরা উৎকণ্ঠা নিয়ে পাড়ি দেন চেন্নাই।
বাঁকুড়ার গোয়েঙ্কা বিদ্যায়তনের বাংলা বিভাগের শিক্ষক আলোক মণ্ডল। আজ থেকে প্রায় আড়াই দশক আগে ক্যান্সারের সঙ্গে তাঁর লড়াই শুরু হয়েছিল। চেন্নাইয়ে চিকিৎসা করতে গিয়ে চোখে ধরা পড়ে ক্যান্সার। অপারেশন হয়। কিন্তু এবার ক্যান্সার পৌঁছে যায় বাম চোখে। তারপর কিডনির একটু উপরে এবং গলায়। এই শিক্ষকের শরীরের একাধিক জায়গায় কর্কট রোগ ছড়িয়ে পড়ে। মারণ রোগের চিকিৎসা করাতে গিয়ে তিনি কার্যত সর্বশান্ত হয়ে পড়েন। বাধ্য হয়েই শরীরে টিউমার নিয়ে ফিরে আসেন বাঁকুড়ার বাড়িতে। এরপর কলকাতায় শুরু করেন ক্যান্সার চিকিৎসা।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন:
কিন্তু এখানে চিকিৎসায় সন্তুষ্ট না হয়ে পাড়ি দেন মুম্বই। সেখানে ছ’টা কেমোথেরাপি এবং ১১৪ টা রেডিয়েশন এবং প্রায় ৮-৯ বছরের শারীরিক এবং মানসিক লড়াইয়ের পর অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন অলোকবাবু। এই যুদ্ধে পাশে ছিলেন তাঁর স্ত্রী হীরামনি মণ্ডল। আলোকবাবু বাড়ি ফিরে এসে বাঁকুড়া লাইফ ওয়েলফেয়ার সোসাইটি নামে ক্যান্সারের বিরুদ্ধে সচেতনতামূলক এক সংগঠন গড়ে তোলেন।
advertisement
বরাবরই কবিতা ভালোবাসেন শিক্ষক আলোক মণ্ডল। বাংলা সাহিত্যের প্রতি তাঁর অগাধ ভালোবাসা। চেন্নাইয়ে ক্যান্সারের চিকিৎসা করাতে গিয়ে দিনে প্রায় ২৪ ঘণ্টাই শুয়ে থাকতে হত তাঁকে। সেই সময় তিনি লিখেছিলেন বেশ কিছু কবিতা। মোট ১১টি কবিতার বই রয়েছে এই প্রাক্তন শিক্ষকের। ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হওয়ার পিছনে মানসিক জোর ও পরিবারের সমর্থন গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন তিনি।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: চোখ থেকে গোটা শরীরে ছড়িয়ে পড়ে ক্যান্সার! অদম্য লড়াই শেষে জয়ী প্রাক্তন শিক্ষক
Next Article
advertisement
Evening Snacks: মাত্র ৬০ টাকায় ভরপেট খাওয়া, হাক্কা নুডলসে মেতেছে কালচিনিবাসী
মাত্র ৬০ টাকায় ভরপেট খাওয়া,হাক্কা নুডলসে মেতেছে কালচিনিবাসী
  • মাত্র ৬০ টাকায় এক প্লেট হাক্কা নুডলস। সঙ্গে থাকছে সেজওয়ান চাটনি।

  • পরিমাণে এতটাই বেশি থাকে এই নুডলস যে রাতের খাবার না খেলেও চলবে।

  • আলিপুরদুয়ার জেলার হাসিমারা এলাকায় দোকান রয়েছে অমিত ওঁরাও-এর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement