advertisement

Food: অনুষ্ঠান বাড়ির আনন্দ মুহূর্তে শেষ! একশোর বেশি মানুষ কাতরাচ্ছেন কষ্টে, মিনাখাঁয় ভয়াবহ ঘটনা

Last Updated:

Food: পেটে যন্ত্রণার সঙ্গে সঙ্গে পায়খানা বমির উপসর্গ দেখা দেয় তাদের।

ফাইল ছবি
ফাইল ছবি
জিয়াউল আলম, মিনাখাঁ: মিনাখাঁর বাউখোলা এলাকায় অনুষ্ঠান বাড়িতে খাওয়া-দাওয়া করে অসুস্থ শতাধিক। মিনাখাঁ থানার অন্তর্গত কুমারজোল গ্রাম পঞ্চায়েতের মধ্য বাউখোলা এলাকায় রবিবার সকালে এক অনুষ্ঠান বাড়িতে খাওয়া-দাওয়া করেন এলাকার শতাধিক বাসিন্দারা। খাওয়া দাওয়ার কিছুক্ষণ পরেই এলাকার বাসিন্দাদের শুরু হয় অসহ্য পেটে যন্ত্রণা।
পেটে যন্ত্রণার সঙ্গে সঙ্গে পায়খানা বমির উপসর্গ দেখা দেয় তাদের। সঙ্গে সঙ্গে তাদের এক এক করে ভর্তি করা হয় মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে। রবিবার বিকেল পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, প্রায় ৬০ জনকে মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজন সুস্থ হয়ে যাওয়ায় তাদেরকে আবার হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
advertisement
advertisement
পাশাপাশি এলাকায় মেডিকেল ক্যাম্প করে প্রায় ৮০ জন মানুষকে চিকিৎসা করানো হয়েছে। হাসপাতালে চিকিৎসা চলার পাশাপাশি এলাকায় এখনও পর্যন্ত মেডিকেল ক্যাম্প করে চিকিৎসা চালাচ্ছে মিনাখাঁ গ্রামীণ হাসপাতালের চিকিৎসকেরা।
প্রচন্ড গরমে খাবারে বিষক্রিয়ার ফলে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান চিকিৎসকদের। তবে সবাই বিপদ মুক্ত রয়েছেন বলে জানা গিয়েছে হাসপাতালে সূত্রে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Food: অনুষ্ঠান বাড়ির আনন্দ মুহূর্তে শেষ! একশোর বেশি মানুষ কাতরাচ্ছেন কষ্টে, মিনাখাঁয় ভয়াবহ ঘটনা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement