advertisement

Bengali News: ধূপের কারখানা যেন জতুগৃহ, এক লহমায় সব শেষ

Last Updated:

রাত্রি দেড়টা থেকে দুটো নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের রসিকগঞ্জের একটি ধূপ কারখানায় আগুন লাগে। সেই সময় যথারীতি সকলেই ঘুমোচ্ছিলেন

+
ধূপের

ধূপের কারখানায় আগুন

পশ্চিম মেদিনীপুর: সবে বসন্তের শুরু। এখন চারিপাশ রাঙা হয়ে আছে লাল পলাশে। এর‌ই মধ্যে ভোররাতে আগুনের লেলিহান শিখায় আর‌ও রাঙা হল গোটা আকাশ। কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা। একটি ধূপের কারখানায় আগুন লেগে পুড়ে ছারখার হয়ে গেল সব কিছু। ক্ষতির পরিমাণ বেশ কয়েক লক্ষ টাকা।
রাত্রি দেড়টা থেকে দুটো নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের রসিকগঞ্জের একটি ধূপ কারখানায় আগুন লাগে। সেই সময় যথারীতি সকলেই ঘুমোচ্ছিলেন। এই ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে ভস্মীভূত হয়ে যায় গোটা কারখানা। জেলার অন্যতম বড় ধূপের কারখানা ছিল এটি। এই কারখানায় কাজ করে জীবিকা নির্বাহ করতেন কয়েক হাজার শ্রমিক। আগুনের সবকিছু ছারখার হয়ে যাওয়ায় এদিন সকালে কাজে যোগ দিতে আসা শ্রমিকদের চোখে জল দেখা যায়।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল। খবর পেয়ে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন এসে আগুন নেভানোর চেষ্টা করে। তবে সকাল পর্যন্ত সেই আগুন নেভাতে হিমশিম খান দমকল কর্মীরা। ধূপের কারখানা হওয়ায় ভেতরে প্রচুর দাহ্য বস্তু মজুত করা ছিল। তাই আগুন আরও ছড়িয়ে পড়ে বলে জানা গিয়েছে। এদিকে এই অগ্নিকাণ্ডের যে কর্মহীন হয়ে পড়েছেন বেশ কয়েক হাজার শ্রমিক।
advertisement
রঞ্জন চন্দ
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: ধূপের কারখানা যেন জতুগৃহ, এক লহমায় সব শেষ
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement