advertisement

Potato: এমনিতেই বাজারে চড়া দাম, আলু নিয়ে এবার নতুন কোন আশঙ্কায় চাষিরা?

Last Updated:

শরদিন্দু ঘোষ 

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
বর্ধমান: ঘন কুয়াশার কারণে চিন্তার ভাঁজ পড়েছে রাজ্যের শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত পূর্ব বর্ধমান জেলার আলু চাষিদের কপালে। এর ফলে আলু জমিতে ধসা রোগ দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা। তাতে ফলন কমতে পারে অনেকটাই। কৃষকরা বলছেন, ধসা রোগের দেখা দিলে প্রচুর পরিমাণে কীটনাশক প্রয়োগ করতে হবে। তাতে চাষের খরচ বাড়বে অনেকটাই।
আলু চাষের জন্য আদর্শ হল কনকনে ঠান্ডা ও রোদ ঝলমলে দিন। তাতে আলু গাছের বৃদ্ধি ভাল হয়। রোগপোকার আক্রমণ কম হয়। ফলনও ভাল হয়। কিন্তু এবার সেই কনকনে ঠান্ডা বিশেষ মেলেনি। গত বেশ কিছুদিন ধরেই দুপুরে ভাল তাপমাত্রা থাকছিল। তার উপর এখন একটানা কুয়াশা হচ্ছে। এতে ধসা রোগের প্রকোপ দেখা দিতে পারে। শীত দীর্ঘস্থায়ী না হলে আলু গাছ বাঁচিয়ে রাখা কঠিন হয়ে দাঁড়াবে। তখন ফলনও কম হবে।
advertisement
advertisement
পূর্ব বর্ধমান জেলায় প্রায় ৭২ হাজার হেক্টর জমিতে আলু চাষ হয়। এর মধ্যে জামালপুর, মেমারি, শক্তিগড়, কালনা, পূর্বস্থলীতে চাষ হয় অনেক বেশি। দুর্যোগের কারণে এ বার চাষের জমি তৈরিতে দেরি হয়েছিল। তাতে চাষ পিছিয়ে গিয়েছিল। চাষ শুরুর পরে আবহাওয়া ভাল থাকলেও, চাষিদের দুশ্চিন্তার কারণ হয়েছে ঘন কুয়াশা। চাষিরা বলছেন, কোনও কোনও দিন বেলা ১০টা পর্যন্ত থাকছে। এই পরিস্থিতি চলতে থাকলে নাবিধসা রোগ হবে। কীটনাশক প্রয়োগ করতে প্রচুর অর্থ খরচ হবে। ফলনও কমবে। এমনিতেই চড়া দামে আলু বীজ কিনে বসাতে হয়েছে। এর ওপর কীটনাশকের খরচ চাপলে লাভের মুখ দেখা যাবে না।
advertisement
কৃষি বিশেষজ্ঞরা বলছেন, কুয়াশা বা বৃষ্টির ফলে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি হলে আকাশ মেঘাছন্ন থাকে। তখন তাপমাত্রাও বাড়ে। স্যাঁতসেঁতে আবহাওয়া থাকলে আলুর জমিতে ধসা রোগ ছড়ায়। এই রোগে পাতায় গাঢ় বাদামি বা কালো রঙের দাগ দেখা দেয়। প্রথমে পাতার নীচের অংশে এই দাগ হয়। পরে তা গাছে ছড়ায়। তাই এ ব্যাপারে সাবধান থাকতে হবে। বার বার জমিতে গিয়ে নজর রাখতে হবে। প্রয়োজনে প্রতিষেধক প্রয়োগ করতে হবে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Potato: এমনিতেই বাজারে চড়া দাম, আলু নিয়ে এবার নতুন কোন আশঙ্কায় চাষিরা?
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement