Mamata Banerjee on ECI: ‘নির্বাচন বয়কট করব না, আমি লড়ে নেব..,’ কমিশনের বাইরে দাঁড়িয়ে চ্যালেঞ্জ! মমতার অভিযোগ, ‘ওরা আমাদের অপমান করেছে’
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
এরপরই গুরুতর অভিযোগ তোলেন মমতা৷ বলেন, ‘‘ ২ কোটি মানুষের নাম মিসম্যাচ মিসম্যাচ করে বাদ দিচ্ছেন৷ হরিয়ানা, বিহার, মহারাষ্ট্রে এই করে জিতে গিয়েছেন৷ আমি চ্যালেঞ্জ করছি, এক লক্ষ মানুষকে নিয়ে আসব৷ আরপি অ্যাক্টের বাইরে বেরিয়ে কাজ করছে৷ বাংলায় কোনও কিছু অ্যালাও করেনি৷ এত মৃত্যুর দায় কার? জাতীয় নির্বাচন কমিশনকে এই দায়িত্ব নিতে হবে৷’’
নয়াদিল্লি: বঙ্গভবনে দিল্লি পুলিশের হঠাৎ তৎপরতা ঘিরে তীব্র ঠান্ডার মাঝেই সকাল থেকে চড়ছিল রাজধানীর পারদ৷ প্রতিবাদে সোমবার কালো শাল গায়ে জড়িয়ে দিল্লির নির্বাচন কমিশনের দফতরে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে SIR নিয়ে বৈঠক করতে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তবে, সূত্রের খবর সেই বৈঠকের মাঝেই বেরিয়ে আসেন তৃণমূলনেত্রী৷ কমিশনের দফতরের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তোলেন একাধিক অভিযোগ৷
advertisement
advertisement
advertisement
গত সপ্তাহে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের জন্য ২ ফেব্রুয়ারি সময় দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার৷ এসআইআর প্রক্রিয়ায় মৃতদের পরিবারের সদস্যদের নিয়ে এদিন নির্বাচন কমিশনের দফতরে যান মমতা৷ তবে, অভিযোগ তোলেন তাঁদের উদ্বেগের কথা শোনেনি কমিশন৷ যদিও কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগ অস্বীকার করেছে৷
advertisement
advertisement
নির্বাচন কমিশনকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি করেন শুধুমাত্র নির্বাচতনমুখী রাজ্য বেছে নিয়েই এসআইআর করা হয়েছে৷ বলেন, ‘‘যদি SIR করতেই হতো, তাহলে তা সঠিক পরিকল্পনা নিয়ে করা উচিত ছিল, নির্বাচনমুখী রাজ্যগুলিতে নয়। আপনি অসমে SIR করেননি, যেখানে বিজেপি সরকার রয়েছে, কিন্তু আপনি পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুতে করেছেন৷’’
advertisement
advertisement
এরপরই গুরুতর অভিযোগ তোলেন মমতা৷ বলেন, ‘‘ ২ কোটি মানুষের নাম মিসম‍্যাচ মিসম‍্যাচ করে বাদ দিচ্ছেন৷ হরিয়ানা, বিহার, মহারাষ্ট্রে এই করে জিতে গিয়েছেন৷ আমি চ‍্যালেঞ্জ করছি, এক লক্ষ মানুষকে নিয়ে আসব৷ আরপি অ‍্যাক্টের বাইরে বেরিয়ে কাজ করছে৷ বাংলায় কোনও কিছু অ‍্যালাও করেনি৷ এত মৃত‍্যুর দায় কার? জাতীয় নির্বাচন কমিশনকে এই দায়িত্ব নিতে হবে৷’’







