"অবশেষে ছাড়ছি"...কৌশাম্বীর পোস্টে জল্পনা, আদৃতের সঙ্গে সব ঠিক আছে তো?
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
মিঠাই সিরিয়ালে বদলে যায় তাঁর জীবন৷ সেখানে প্রধান চরিত্রে অভিনয় করা আদৃতের সঙ্গে প্রেম এবং তারপর বিয়ে৷ ফলে সেই ধারাবাহিক অবশ্যই তাঁর এবং আদৃতের জন্য স্পেশ্যাল৷ সেই কৌশাম্বী তাঁর ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন, যা নিয়ে একটা গুঞ্জন শুরু৷ অনেকে এই পোস্টের নানা রকম অর্থ তৈরি করছেন৷
advertisement
advertisement
advertisement
রাজ চক্রবর্তীর প্রযোজনায় গৃহপ্রবেশ ধারাবাহিকে তাঁকে দেখা গিয়েছে মোহনা সেনের চরিত্রে। কিন্তু এই সিরিয়ালটি এবার শেষের পথে, ফলে আর দেখা যাবে না তাঁকে৷ সিরিয়ালের শেষ সকলের সঙ্গে একটি ছবি পোস্ট করেন কৌশাম্বী৷ এই চরিত্রে নানা রকম আবেগ ও পরিবর্তনের সুযোগ পেয়ে তিনি নিজেকে ভাগ্যবান বলে মনে করছেন বলেও লিখেছেন অভিনেত্রী। সঙ্গে ধন্যবাদ জানিয়েছেন সিরিয়ালের প্রযোজক রাজ চক্রবর্তী এবং তাঁর টিমকে৷
advertisement
advertisement
advertisement
অন্যদিকে ‘মিত্তির বাড়ি’ শেষ হওয়ার পর নতুন ধারাবাহিকে দেখা যেতে পারে কৌশাম্বীর স্বামী এবং অভিনেতা আদৃত রায়কে, এমনই মনে করা হচ্ছিল। যদিও অভিনেতা বা চ্যানেলের তরফে এখনও কিছু জানানো হয়নি। তবে গুঞ্জন,সেই ধারাবাহিকের কাজ শুরুর আগেই নাকি তাতে ঘটছে বদল! সম্ভবত আদৃতের জায়গায় থাকছেন অন্য অভিনেতা৷ নতুন কাহিনিতে নাকি আদৃতের পরিবর্তে দেখা যেতে পারে অভিনেতা গৌরব রায়চৌধুরীকে।







